লোহিত সাগরে হুতিদের হামলায় পণ্যবাহী জাহাজ ডুবে: নিহত ৪, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক: লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি লিবারিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে চারজন নাবিক নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন নিখোঁজ রয়েছেন। ছয়জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে, যারা সমুদ্রে ২৪ ঘণ্টারও বেশি সময় ভেসে ছিলেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

ইরান-সমর্থিত হুতিগোষ্ঠী দাবি করেছে, তারা কয়েকজন নাবিককে আটক করেছে। তবে যুক্তরাষ্ট্রের ইয়েমেন মিশন থেকে হুতিদের বিরুদ্ধে নাবিক অপহরণের অভিযোগ এনে অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২১ জন ফিলিপাইনের, একজন রুশ, এবং তিনজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী (গ্রিক ও ভারতীয়সহ)। সোমবার প্রথম দফায় সমুদ্র ড্রোন ও স্পিড বোট থেকে রকেটচালিত গ্রেনেড ছোড়া হয়। পরদিন মঙ্গলবার ফের হামলার পর জাহাজটি গতকাল বুধবার সকালে ডুবে যায়।

হুতিদের সামরিক মুখপাত্র জানিয়েছেন, তারা কিছু নাবিককে উদ্ধার করে চিকিৎসা দিয়েছে এবং নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যদিও হামলার ভিডিও প্রকাশ করা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এই ঘটনায় আন্তর্জাতিক শিপিং সংস্থা ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং ও বিআইএমসিও এক বিবৃতিতে হতবাক প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে, “এটি বেসামরিক নাবিকদের জীবনের প্রতি চরম অবহেলা।” একইসঙ্গে লোহিত সাগরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে এসব হামলার দাবি করলেও, চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির পরও হামলা বন্ধ হয়নি।

বাব আল-মান্দাব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা হ্রাস পাচ্ছে। গত ১ জুলাই যেখানে ৪৩টি জাহাজ চলাচল করেছিল, ৮ জুলাই তা নেমে এসেছে ৩০-এ। একইসঙ্গে জ্বালানি তেলের দামও বেড়েছে, যা ২৩ জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

গ্রিসভিত্তিক ডায়াপলাস নিরাপত্তা সংস্থা জানিয়েছে, “আমরা শেষ আলো পর্যন্ত নিখোঁজ নাবিকদের খোঁজ চালিয়ে যাব।” সৌদি আরব ও গ্রিসের মধ্যে হামলা নিয়ে কূটনৈতিক আলোচনা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্র: রয়টার্স

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়

এবার ‘চীনা’ ট্যাগ দিয়ে ভারতে বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে এবার বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়ে প্রাণ হারালেন দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যের সন্তান। তাকে চীনা আখ্যা দিয়ে ছুরিকাঘাত করে খুন করা হয়। সংবাদমাধ্যমের

স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা

আইন সবার জন্যে সমান কিন্তু গরীবদের ভাগে বেশি – সুমাইয়া সুমি

রিক্সা ওয়ালাদের অপরাধ ছিল তাদের কারো মুখেই মাস্ক ছিল না। তাই সবার রিক্সা মাধবদী এসপি স্কুলের ভিতরের মাঠে আটকে রেখেছেন আমাদের মাধবদীর থানার নতুন ওসি

তারেক সিদ্দিকীকে ৫০০ কোটি টাকা চাঁদা না দেয়ায়, যেভাবে ধ্বংস করা হয় ডেসটিনিকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্বৈরশাসক শেখ হাসিনা নিজের একটি ব্যবসায়ীক আলাদা বলয় গড়ে তোলেন। তার সময়ে বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, এস আলম, ওরিয়ন, নাসা, নগদ-এর মতো সিন্ডিকেট ব্যবসার

শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক শিমুল হত্যার ৮ম বার্ষিকী পালিত

আব্দুল্লাহ আল মাহমুদ,শাহজাদপুর সিরাজগঞ্জ: শাহজাদপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে সমকাল পত্রিকার প্রয়াত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যার ৮ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায়