লোহাগাড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল একই পরিবারের তিনজনের

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর সিএনজির তিন যাত্রী মহাসড়কে ছিটকে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে একটি গরুবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—সাতকানিয়ার বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭) ও মো. মামুন (৩২) এবং তাদের মামা করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচন সামনে রেখে মাঠে সক্রিয় দুই শতাধিক রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নেমেছে ব্যাপক তৎপরতা। বড় দলগুলোর পাশাপাশি ছোট ও নবগঠিত দলগুলোও এখন সক্রিয়। নির্বাচন কমিশনের (ইসি) তথ্যমতে,

সিরাজগঞ্জে মামা-মামি-মামাতো বোনকে খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজিব কুমার ভৌমিক (৩৬), নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ

ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত জামাতে

নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নয় দিনের যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিউইয়র্ক থেকে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল