লোহাগাড়ায় ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হবে শীঘ্রই: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন বন্ধ থাকা ট্রমা সেন্টারটি শীঘ্রই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বুধবার (২৩ জুলাই) লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে হাটহাজারী ও লোহাগাড়ায় দুইটি ট্রমা সেন্টার স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে লোহাগাড়ার ট্রমা সেন্টারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। তবে আওয়ামী লীগ সরকার উদ্বোধনের পরও সেবা চালু করেনি, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি জানান, সেন্টার চালুর বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার পিএস-এর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে এবং শীঘ্রই তা চালুর ব্যবস্থা করা হবে বলে আশা প্রকাশ করেন।

শাহজাহান চৌধুরী আরও বলেন, “এই দেশ কোনো গোষ্ঠীর নয়; এটি আমাদের সবার। তাই মিলেমিশে সবাইকে নিয়ে আমরা সমৃদ্ধ সাতকানিয়া-লোহাগাড়া গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, জামায়াত লোহাগাড়া শাখার সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম, জামায়াত নেতা চৌধুরী মো. ছালেহ, আমিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের

ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরবেন পিনাকী-ইলিয়াস ও কনক!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের যদি প্রয়োজন হয় তাহলে পিনাকী-ইলিয়াস-কনক একসঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ইউটিউবার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার সোয়া ১১টার দিকে এক ফেসবুক

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে অস্ত্র আইনে গোপাল চন্দ্র (৪৫) নামের এক অস্ত্র ব্যাবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারী), দুপুরে সিরাজগঞ্জের যুগ্ন জেলা

পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও