লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন’: গভর্নর ইস্যুতে ফাহাম আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরকে অপসারণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও গবেষক ড. ফাহাম আব্দুস সালাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।’

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘মনসুর সাহেব একজন হিরো। অভ্যুত্থান পরবর্তী সময়ে যে মানুষগুলো এই দেশের ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সিস্টেমকে ঠ্যাক দিছে এবং রিভাইভ করেছে–তাদের প্রধান তিনি। এইরকম একজন হিরোকে যদি মব করে তার প্রতিষ্ঠান থেকে বের করে দিতে হয়–আমি দুঃখিত! আপনারা এখনো লায়েক হন নাই। আপনারা মানুষকে সম্মান দিতে শিখেন নাই। লোভে পড়ে আপনারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।

আ ভেরি ব্যাড ডে ফর বাংলাদেশ!’

এর আগে বুধবার দুপুরে আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মোস্তাকুর রহমানকে। বিকেল পৌনে চারটায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। একটিতে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।,

গভর্নর পদে পরিবর্তনের খবর ছড়িয়ে পড়লে কেন্দ্রীয় ব্যাংকে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অফিসে এসে অপসারণের খবর জানতে পারেন আহসান এইচ মনসুর। কার্যালয় ত্যাগের সময় সাংবাদিকরা নতুন গভর্নর নিয়োগ ও পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি পদত্যাগ করিনি। তবে খবরে শুনেছি।’ এরপর আর কোনো মন্তব্য না করেই চলে যান তিনি।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া।’ তিনি আরও বলেন, ‘নতুন সরকারের যে কর্মসূচি আছে, যে অগ্রাধিকার আছে এবং যে চিন্তাভাবনা আছে—এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন হবে। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে “শিশু অধিকার জানি, অন্যকে জানাই” এই

ঈদ অর্থনীতির আকার তিন লাখ কোটি টাকা ছাড়াতে পারে

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে চলতি বছরে অর্থনৈতিক লেনদেনের পরিমাণ তিন লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রমজানের শেষ সপ্তাহ থেকে ঈদের আগমুহূর্ত

২০১৮ সালের নির্বাচনের কলঙ্ক ঘোচাতে চায় পুলিশ: ডিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালের কলঙ্কজনক নির্বাচনের পর পুলিশের যে বদনাম হয়েছিল, আসন্ন নির্বাচনে সেই বদনাম

পাকিস্তানের পালটা হামলার আশঙ্কায় সতর্ক ভারতের একাধিক রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পালটা হামলার ভয়ে ভারতের একাধিক রাজ্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বুধবার বিকেলে কেন্দ্রীয়

রবিবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দীর্ঘ প্রতীক্ষিত লন্ডন যাত্রা পেছালো। চিকিৎসকদের পরামর্শ ও প্রস্তুতিগত জটিলতার কারণে তাকে এখন রবিবার (৭ ডিসেম্বর)

শিবপুরে টিউবওয়েলের পানি নিয়ে বিরোধে দুই ভাই খুন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চক্রধা ইউনিয়নের