লোকসানের শঙ্কায় ইলিশ রপ্তানি স্থবির

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের ইলিশ রপ্তানি মোকামে শঙ্কা দেখা দিয়েছে। ভারতকে ইলিশ পাঠানোর শুরুর পরদিন থেকেই রপ্তানিকারকরা ইলিশ কেনা বন্ধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, দেশে উচ্চ দামে কিনে সরকারি নির্ধারিত কম দামে রপ্তানি করলে বড় ধরনের লোকসান হবে। এছাড়া কলকাতার বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় ভারতীয় ব্যবসায়ীরাও নতুন ইলিশ নিতে আগ্রহ দেখাচ্ছেন না।

সরকার দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করেছে রপ্তানি দর কেজিপ্রতি ১২.৫ মার্কিন ডলার বা ১ হাজার ৫২৫ টাকা। অনুমোদন পেয়েছে ৩৭টি প্রতিষ্ঠান। তবে মোকামে রপ্তানিযোগ্য আকারের ইলিশের পাইকারি দাম কেজিতে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা, প্যাকেটিং ও পরিবহন খরচ যুক্ত হলে আরও ১০০–১৩০ টাকা বৃদ্ধি পায়। এতে রপ্তানি করলে প্রতিষ্ঠানগুলোকে লোকসান হতে বাধ্য।

রপ্তানি স্থবির থাকায় শুক্রবার পাইকারি মোকামে প্রতি মণে ৩–৫ হাজার টাকা দাম কমেছে। বরিশালের পোর্ট রোড, বরগুনার পাথরঘাটা ও পাবনার মোকামে একই পরিস্থিতি দেখা দিয়েছে। পাবনার সেভেন স্টার ফিশিং প্রসেসিং করপোরেশনের প্রতিনিধি জানান, দুই দিন বেনাপোলে অপেক্ষার পর ইলিশ বিক্রি করতে হয়েছে দেশীয় বাজারে।

মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় সিনিয়র সহকারী পরিচালক জহিরুল ইসলাম আকন্দ বলেন, এ বছর ইলিশ আহরণ কম হওয়ায় মৌসুমের শুরু থেকেই দাম অস্বাভাবিক। মা ইলিশের প্রজনন রক্ষায় অক্টোবরের প্রথম সপ্তাহে ২২ দিনের আহরণ নিষেধাজ্ঞা শুরু হবে, যা মৌসুমের শেষের সঙ্গে মিলিয়ে চলে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক

ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ভাইবোনসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল

নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ -৪ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম অনিয়মে জড়িত থাকায় স্ট্যান্ড বদলি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচিত নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত

পরীমনিকাণ্ডে বেনজীরের সংশ্লিষ্টতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বোট ক্লাবের বর্তমান সভাপতি নাসির মাহমুদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, ঢাকার বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা এবং সরকারের পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি