লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে আহত হয়েছেন ২৪ জন। ইসরায়েলের দাবি, তারা লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গাড়ি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

বুধবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু ও রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েচে, মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলের বিমান হামলায় ২৪ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে।

লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নাবাতিহের ওপর হওয়া এই দুটি হামলার তীব্র নিন্দা করেছেন এবং এগুলোকে ইসরায়েলের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন। মিকাতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সাথেও কথা বলেছেন, তিনি এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটির সভাপতিত্ব করছেন।

মিকাতির অফিস এক বিবৃতিতে বলেছে, লেবাননের নেতা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে ইসরায়েলের ওপর দৃঢ় চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ‘ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ড্রোন নাবাতিহে আল-ফাওকার আল-রাওদাত স্কুলের কাছে রাস্তায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় পার্ক করা গাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহত হয়েছেন।’

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় ইসরায়েল-হিজবুল্লাহর ১৪ মাস ধরে চলা সংঘাতের অবসানে ৬০ দিনের এক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং হিজবুল্লাহর যোদ্ধা ও অস্ত্রশস্ত্র সরিয়ে নেয়ার কথা রয়েছে। কিন্তু চুক্তি কার্যকরের মেয়াদ পেরিয়ে গেলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যদের অবস্থা বলবৎ রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান

আলোচিত ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা ‘বিবেচনা’ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান

বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ গেট

ডেস্ক রিপোর্ট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে

তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’: বুলুর দুঃখ প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির

বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল

স্টাফ রিপোর্টার: আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে অনেকটা গতানুগতিক বলে আখ্যায়িত করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এতে জুলাই

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমর্থকেরা। শুক্রবার (২১ মার্চ), সন্ধ্যায় ইফতারির পর ৫০ থেকে ৬০ জনের একটি