লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয়সহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজনই সিরীয় নাগরিক। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বেকা উপত্যকার ওয়াদি ফারা এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলের যুদ্ধবিমান। এর একটি হামলা বাস্তুচ্যুত সিরীয়দের একটি ক্যাম্পে আঘাত হানে, যাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন এবং আহত হন আরও আটজন।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এক বিবৃতিতে বলা হয়, “বেকা অঞ্চলে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামোতে একাধিক হামলা চালানো হয়েছে।” এসব লক্ষ্যবস্তুর মধ্যে ছিল প্রশিক্ষণকেন্দ্র, যেখান থেকে ‘ইসরায়েলি সেনা ও রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়ন চলছিল।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে ‘হিজবুল্লাহ ও লেবানন সরকারের প্রতি স্পষ্ট বার্তা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “আমরা প্রতিটি সন্ত্রাসীকে আঘাত করব এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করব। হিজবুল্লাহ যদি পুনর্গঠনের চেষ্টা করে, আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাব।”

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, গত সেপ্টেম্বরে রাদওয়ান ফোর্সের কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর থেকে ইউনিটটি পুনর্গঠনের চেষ্টা করছে। মঙ্গলবার যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে অস্ত্র মজুদের পাশাপাশি সামরিক কার্যক্রম চলছিল, যা ইসরায়েল-লেবানন সমঝোতার লঙ্ঘন এবং ভবিষ্যতের জন্য নিরাপত্তা হুমকি।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তরে সরে যাওয়ার কথা থাকলেও এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। একইভাবে ইসরায়েলেরও সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তারা এখনো পাঁচটি কৌশলগত এলাকা খলে রেখেছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী এবং সচিব

নিজস্ব প্রতিবেদক: আগামী মাসেই ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের

হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে

সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টা ১৫ মিনিটে

পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টার মামলায় নায়িকা পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার

আধুনিক মননে দ্বীনি শিক্ষা প্রসারে মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদাসার শুভ উদ্বোধন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরি লাবুর দোকান খাঁজা মার্কেট এলাকায় মহিউস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা’র শুভ

তালাকের দুই ঘণ্টার মাথায় প্রেমিককে বিয়ে, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর তালাকের মাত্র দুই ঘণ্টা পর প্রেমিককে বিয়ে করেছেন এক গৃহবধূ। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটলে