লাল পতাকা-লাল সংকেত উপেক্ষা করেই চলল ট্রেন, অতঃপর যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কালুরঘাট রেলসেতুতে রেলের গেটম্যানের লাল পতাকা ও স্টেশনের লাল সংকেত উপেক্ষা করে চলতে থাকা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি পাঁচটি যানবাহনের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। দুর্ঘটনার পর ট্রেনের ভেতরে আটকে পড়েন নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত এক হাজার যাত্রী। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জান আলী হাট রেলওয়ের স্টেশন মাস্টার মো. নেজাম উদ্দিন আমার দেশকে বলেন, ‘পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় ছেড়ে আসে। রাত ১০টা ১০ মিনিটে এটি কালুরঘাট রেলসেতুর অদূরে পৌঁছায়। ওই সময় সেতুর ওপরে একটি সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে গেলে যানজট তৈরি হয়। আমরা তখনই লাল সিগন্যাল দিই। গেটম্যানও হাতে লাল পতাকা নিয়ে সিগন্যাল দেন। কিন্তু চালক সিগন্যাল মানেননি।’

স্টেশন মাস্টার আরও বলেন, ‘কালুরঘাট ব্রিজটি ডেড স্টেপেজ হিসেবে চিহ্নিত। এখানে ট্রেন থামিয়ে ধীরে ব্রিজে ওঠার নিয়ম। চালক তা মানেননি।’

জান আলী হাট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত গেটম্যান মো. মাহবুব বলেন, আমি সিগন্যাল অমান্য হওয়ার সম্ভাবনা বুঝতে পেরে নিজেই সেতুর মুখে গিয়ে ট্রেন থামাতে লাল পতাকা নাড়িয়ে সংকেত দিই। কিন্তু তবুও ট্রেন চালক সেটি উপেক্ষা করেন।

এ ঘটনায় একটি সিএনজি অটোরিকশা, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ট্রেনের নিচে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় একটি শিশুকে নিয়ে একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। তার স্ত্রী ট্রেনের নিচে চাপা পড়েছেন বলে আশপাশের লোকজন জানিয়েছেন।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, ‘রাত ১১টার আগে আমরা খবর পাই। দুটি ইউনিট পাঠানো হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পাঁচজনকে আহত অবস্থায় ক্যাজুয়ালটি বিভাগে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। একজন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।’

দুর্ঘটনার পর ট্রেনটি সেতুর মাঝামাঝি অবস্থানে আটকে পড়ে। সামনের অংশ রেলসেতুতে, পেছনের অংশ রেলক্রসিংয়ের ওপর। এতে যাত্রীরা নামার সুযোগ পাচ্ছিলেন না। ট্রেনের ভেতরে আটকে থাকা এক যাত্রী বলেন, ‘আমরা জানি না কী হয়েছে। ট্রেন থেমে আছে অনেকক্ষণ। শুধু কান্নাকাটি আর চিৎকার শুনতে পাচ্ছি। নারী ও শিশুরা আতঙ্কে কাঁপছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, ট্রেনের নিচে দুমড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল পড়ে আছে। স্থানীয়রা আহতদের বের করে নিচ্ছেন। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনায় একাধিক মৃত্যুর আশঙ্কা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা শুক্রবার ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, একদিন

ক্ষমতা নেওয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: সংবাদমাধ্যমে প্রকাশিত সেনাপ্রধানের যে বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েক দিন ধরে তোলপাড় চলছে, তার বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে সেনাবাহিনী। সেনাসদরের মিলিটারি

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে সর্বাধিক স্কাইডাইভিং করে বিশ্বরেকর্ড গড়েছে বাংলাদেশ। মঙ্গলবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আন্তঃবাহিনী

সলঙ্গায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়েত ইসলামী রামকৃষ্ণপুর ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের উনুখাঁ পাগলাপীর উচ্চ বিদ্যালয় মাঠে

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠুকে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা। শনিবার বেলা ২টার দিকে নয়াপাড়া

অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রি অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে অভাবের তাড়নায় ১ দিনের সন্তান বিক্রির অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। তবে সেই মা বলছেন সন্তান কে দত্তক হিসেবে দিয়েছেন তিনি।