লালমনিরহাটের পাটগ্রামে স্ত্রী কে গলা কেটে হত্যা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের জেরে এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের বিরুদ্ধে।
শনিবার (৭ জুন) সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

নিহত এ্যামি বেগম কুচলিবাড়ি ইউনিয়নের ইসরাক হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে এ্যামি ও তার স্বামী হাসিবুলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কলহের জের ধরেই শনিবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসিবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদ্রাসার ছাত্রাবাস খালি করতে বিএনপি নেতার হুমকি, শিক্ষার্থীদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: কাজীপাড়া ছিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়তে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ৯৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেন মিল্টন ও বহিরাগতদের বিরুদ্ধে।

সিরাজগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন পৃথক পৃথক

কোরআন শিখতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, আটক মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। আজ রবিবার (০৯ মার্চ)’ বিকালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে দুই উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের

সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় নাগরিক আটক

নিজস্ব প্রতিবেদক: সীমান্তে অনুপ্রবেশকারী দুই ভারতীয় নাগরিককে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাংলাবাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জানুয়ারি)। সকালে উপজেলার মৌলারপাড় এলাকা

বেলকুচিতে ১১ বছর পর মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রীসহ আ.লীগের ৫৬ নেতা কর্মীর নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ১১ বছর আগে ১৮ দলীয় জোটের মিছিলে হামলার ঘটনায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। এতে আবদুল