লালগালিচায় খালে নেমে খননকাজ উদ্বোধন, যে ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ছয়টি খাল পুনঃখননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। রবিবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে লাল গালিচায় হেঁটে খালে নামেন তারা এবং ভাসমান স্কেভেটারে উঠে সংস্কার কাজের উদ্বোধন করেন। তবে এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সমালোচনার জবাবে এদিন বিকেলে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে বলেন, ভাসমান এক্সকাভেটরের উপর পিচ্ছিল পাটাতনে যেন কেউ পা পিছলে না পড়ে, সেজন্য কার্পেট ব্যবহার করা হয়েছিল। এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা ছিল না, বরং নিরাপত্তার স্বার্থে রাখা একটি ব্যবস্থা।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের প্রেক্ষিতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেখানে এক্সকাভেটর রাখা হয়েছিল, তা কোনো স্থায়ী পন্টুন ছিল না, বরং অস্থায়ী একটি স্থানে স্থাপিত হয়। এ ছাড়া, এক্সকাভেটরে ওঠার রাস্তাটি ঢালু ও কাদা মাটির হওয়ায় এবং এক্সকাভেটরের ফ্লোর পিচ্ছিল থাকায় অতিথিদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে লাল রঙের কার্পেট সদৃশ ম্যাট ব্যবহার করা হয়।

ডিএনসিসি আরও জানায়, এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা ছিল না, বরং শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে নেওয়া একটি ব্যবস্থা। এখানে কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য নেই। যেহেতু ভাসমান এক্সকাভেটরে ওঠানামার ক্ষেত্রে নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদরে জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে কৃষি বিভাগ। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে

দেশে ভয়াবহ ভূমিকম্প হতে পারে যেসব অঞ্চলে।

 সাধারণত বড় ধরনের ভূকম্পন হয়ে থাকে প্লেট বাউন্ডারির মধ্যে। যদিও বাংলাদেশ প্লেট বাউন্ডারির মধ্যে নয়, তথাপি ভূপ্রাকৃতিক অবস্থান ও বিন্যাসের স্বকীয়তা বাংলাদেশকে ভূমিকম্প মণ্ডলের আশপাশেই

কবিরাজি করে প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ, বাবা-ছেলে কারাগারে

কবিরাজি করে প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ, বাবা-ছেলে কারাগারে

নীলফামারীর জলঢাকায় কবিরাজি চিকিৎসার সময় প্রেমের ফাঁদে ফেলে নারীকে ধর্ষণ-নির্যাতনের মামলায় মিজানুর রহমান ও তার ছেলে মবিলুল রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ অক্টোবর বিকেল সাড়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।সিরাজগঞ্জ শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে

অনলাইন ডেস্ক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারিত সময়ের আগেই চূড়ান্ত করা হবে। আজ রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান

বিদেশে লাপাত্তা ২০ হাজার ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে