লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের উপকিলপাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।,

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে মিটিংয়ের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হন। মিটিংয়ের বিষয় টের পেয়ে এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান দিতে শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

অবস্থা বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গলসহ ভাঙচুর করেন ছাত্র-জনতা। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি, আরমান হোসেন, সাদনান সাকিব, রাফিউল বারি রাজন, রাফি রেজোয়ান, মেহেদী হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা মিটিং করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র জনতা তাদের এই গোপন বৈঠকে বাধা প্রদান করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা আওয়ামী লীগের সব নির্বাচনকে বৈধতা দিয়েছে। ৫ আগস্টের পর থেকে তারা দেশবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতকে লজ্জায় ডুবিয়েছে পাকিস্তানের এই দুর্ধর্ষ নারী পাইলট আয়েশা ফারুক

অনলাইন ডেস্ক: একাই আকাশ চিরে উঠে শত্রুপক্ষের গর্ব রাফাল যুদ্ধবিমান ধ্বংস করেছেন পাকিস্তান বিমান বাহিনীর এক সাহসী নারী পাইলট, স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুক। ২৮৮ মিলিয়ন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ, বেড ও ওষুধ সংকটে রোগীরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ২০টি বেডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন রোগী। ফলে বেড

ভারতে তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬

অনলাইন ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত বিখ্যাত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে বৈকুণ্ঠ একাদশী উৎসব উপলক্ষে পদদলিত হয়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

শান্তি চুক্তি’ ভেঙে ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মারামারি বন্ধ ও ‘ভ্রাতৃত্ববোধ’ গড়ে তোলার লক্ষ্যে এক মাস আগে ‘শান্তিচুক্তি’ করেছিলেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর এক মাসের মাথায় আবারও

গাজায় ফের ইসরায়েলি হামলা, ১৩৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন।

ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন,জুলাই অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী এক সরকারের পতন ঘটেছিল। আজ