লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

ডেস্ক রিপোর্ট: রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য উপস্থিত হন লাখো মানুষ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।

আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী, বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ। বৃহস্পতিবার (২৭ মার্চ) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকাসহ দূর-দুরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্তা থেকে রেহাই মেলেনি এবারও। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেক পয়েন্ট। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল।

পশ্চিম তীরের বাসিন্দা জাকিয়েহ আওয়াদ বলছেন, চেক পয়েন্টে ভীষণ ভোগান্তি হয়েছে। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছি। অনেক গেট বন্ধ করে রেখেছে। যখন আল আকসায় প্রবেশের অনুমতি পেলাম, কি যে আনন্দ হয়েছে! কেঁদে ফেলেছিলাম।

অবশেষে প্রিয় মসজিদে প্রবেশ। তারাবিহ’সহ সারারাত ইবাদত বন্দেগি। মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পন। গাজাবাসীর মুক্তি চেয়ে ইবাদাতকারীরা বিশেষ দোয়া করেন।

প্রতিবারের মতো চলতি রমজানের আগেও পবিত্র আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলিরা। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সেই ভিক্ষুকের ঘরে মিললো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় সেই ভিক্ষুকের ঘর থেকে আবারও উদ্ধার হয়েছে এক বস্তা টাকা। এর আগে গত ৯ অক্টোবর সকালে একই স্থানে

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারী) দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত

রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে উদযাপিত হয়েছে। সোমবার সকালে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে দিবসটি উপলক্ষে শিশুদের মেধা বিকাশে চিত্রাঙ্কন, বিতর্ক প্রতিযোগিতার

আগস্টের পর ভারতে ঢুকতে গিয়ে আটকরা অধিকাংশ মুসলিম

অনলাইন ডেস্ক: গত বছর আগস্ট থেকে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে ধরা পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যাই বেশি বলে জানিয়েছে ভারতীয় সীমান্ত

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে চলেছে। তবে নিবন্ধনের আনুষ্ঠানিক সনদ প্রদানের আগে প্রতীক নির্ধারণ নিয়ে দলটি ও নির্বাচন

সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের মুখপাত্রের বক্তব্য প্রত্যাখ্যান করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। রোববার (২৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন