লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যান তিনি।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতারা।

হাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হলো সোহরাওয়ার্দী হাসপাতালেহাদির লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হলো সোহরাওয়ার্দী হাসপাতালে

জামায়াত আমির শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। পরে সবাইকে নিয়ে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তার শাহাদাত কবুলের জন্য দোয়া করেন।

আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা অংশগ্রহণ করবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে এসব তথ্য জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার

রায়গঞ্জে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি ফি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে  এইচএসসি পর্যায়ে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে ভর্তি ফি প্রদান করা হয়েছে। সোমবার সকালে

কাজিপুরে প্রবীণ শিক্ষক মোজাম্মেল হক এর ইন্তেকাল

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অবসরপ্রাপ্ত প্রদর্শক নতুন মেঘাই গ্রামের মোজাম্মেল হক বিএসসি আর নেই। গত (২৩ জুন) সোমবার নিজ বাড়িতে

দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: ভারতের নিরাপত্তা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক: দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল। তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা অনেক

মজলুমরা জালিমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে: মামুনুল হক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সন্ধ্যায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬ এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে