লন্ডনে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে গনধলাইয়ের চেষ্টা, ছেঁড়া হলো ভারতের পতাকা

অনলাইন ডেস্ক: লন্ডনে সফরে গিয়ে হামলার মুখে পড়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চ্যাথাম হাউসে এক আলোচনা সভা শেষে গাড়িতে ওঠার সময় তার ওপর হামলার চেষ্টা করে খালিস্তানপন্থিরা। খবর, ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডে’র।

বুধবার (৫ মার্চ), স্থানীয় সময় রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনা সভায় যোগ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।

সভা ঘিরে আগে থেকেই ভবনের সামনে পতাকা নিয়ে জড়ো হয়েছিলেন খালিস্তানপন্থিরা। জয়শঙ্করকে দেখে ভারতবিরোধী স্লোগান দেন তারা।

সভাশেষে তিনি যখন গাড়িতে উঠবেন, ঠিক তখন বিক্ষোভকারীদের মধ্য থেকে একজন হঠাৎই তার গাড়ির সামনে ছুটে যান। পরে, কনভয়ের সামনেই ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেন।

এসময়, আরও কয়েকজন জয়শঙ্করের গাড়ির সামনে আসার চেষ্টা করেন। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে তারা অন্যত্র সরে যায়।

এই হামলার নেপথ্যে খলিস্তানপন্থি নেতা গুরপতবন্ত সিং পন্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে), রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। অতীতে এই সংগঠনের সদস্যরা ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামীর ওপর স্কটল্যান্ডের গ্লাসগোয় আলবার্ট ড্রাইভের গুরুদ্বারে হামলা চালিয়েছিল।

উল্লেখ্য, ভারতের শিখদের আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের নাম-খালিস্তান মুভমেন্ট বা খালিস্তান আন্দোলন। ভারতের পাঞ্জাবে ১৯৮০-র দশকে এ আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল। এর জের ধরে সেসময় অনেক সহিংসতার ঘটনা ঘটে এবং মৃত্যু হয় হাজারও মানুষের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর পরবর্তী শুনানি ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউর পরবর্তী শুনানি আগামী ১ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার

রমনা বোমা হামলায় যাবজ্জীবন দুই, অন্যদের ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক: রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর

করাচি-চট্টগ্রাম সরাসরি নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে,

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

বিশেষ প্রতিনিধি: ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য

১২২ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ

নিজস্ব প্রতিবেদক  ঢাকার একটি আদালত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন। এটি

মিরপুরে গার্মেন্টস-কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় নিহত ৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেনেন্ট