লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা।’

সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে দেখা মিলেছে পলাতক মন্ত্রী-এমপিদের। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় লন্ডনের ওটু এরিনার প্রেস্টিজিয়াস ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এ বিয়ের অনুষ্ঠান হয়।

এতে যোগ দেন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস‍্য হাবিবুর রহমান হাবিব।

জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী-এমপিরা বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন।

এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি-মন্ত্রীদের কারও কারও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ও হোটেল-রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুর বিএনপির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের কাজিপুরে দোয়া মাহফিল ও এলাকার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা

সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ, গোডাউন থেকে সার জব্দ ও জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একটি গোডাউন থেকে ইউরিয়া সার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১

তথ্য উপদেষ্টাকে লাঞ্ছিতের ঘটনাটি পীড়াদায়ক: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ঘটনাকে “চরম পীড়াদায়ক ও অনভিপ্রেত” বলে মন্তব্য করেছেন

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: জারি করা হয়েছে। পাশাপাশি সাতটি দেশের নাগরিকদের জন্য অতিরিক্ত ভ্রমণের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বুধবার হোয়াইট হাউসের বরাদ দিয়ে আল জাজিরা এতথ্য

কাজিপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে

উল্লাপাড়ায় সাংবাদিকদের সঙ্গে রফিকুল ইসলাম খানের মতবিনিময় সভা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া-৪ আসনে জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান নির্বাচনকে সামনে রেখে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা