লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের ব্লুমসবারি এলাকায় বিশ্ববিদ্যালয়ের পেছনের সড়কে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনার শেষে হাইকমিশনের একটি কালো বিএমডব্লিউ গাড়ি বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করেন এবং গাড়িতে ডিম নিক্ষেপ করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, হামলাকারীরা ভেবেছিলেন মাহফুজ আলম ওই গাড়িতে ছিলেন। কিন্তু তিনি অন্য একটি গাড়িতে করে ভিন্ন পথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন।

পরে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে মাহফুজ আলম বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যেন পুকুরে পরিণত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রাণকেন্দ্রে অবস্থিত ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই মডেল, বাস্তবে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিদ্যালয়ের পুরো

৬৪ হাজার মামলা দিয়েও আমাকে দমানো যাবে না: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: ৬৪ হাজার মামলার ভয় দেখিয়েও আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার ৯নং চন্দ্রকোনা ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির

ইয়াং টাইগার চ্যাম্পিয়ন সিরাজগঞ্জ ক্রিকেট দলকে সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘ইয়াং টাইগার চ্যালেঞ্জ ট্রফি ২০২৫’-এ চ্যাম্পিয়ন হওয়া সিরাজগঞ্জ জেলা ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন জেলার ক্রীড়া সংগঠক ও প্রাক্তন

জুলাই-আগস্টের গণহত্যার সব তথ্য সংরক্ষণের নির্দেশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিবরণ, তথ্য-উপাত্তসহ সব নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের