লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন

ঠিকানা ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৩ জুন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান। ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই তাদের সাক্ষাৎ হবে।

চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাকল্পনা ছিল।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাচিকে বিয়ে করে ফেসবুকে পোস্ট ভাতিজার

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়ের দাবিতে ভাতিজা আব্দুল আজিজের বাড়িতে অবস্থানের পর অবশেষে সেই চাচিকে বিয়ে করেছেন ওই যুবক। তা আবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে

কলরেট, ইন্টারনেটে ভ্যাট নিয়ে সুখবর দিল এনবিআর

ঠিকানা টিভি ডট প্রেস: সমালোচনার মুখে কলরেট ও ইন্টারনেট ব্যবহারসহ তথ্যপ্রযুক্তি সেবার ওপর আরোপিত সম্পূরক শুল্ক থেকে সরে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুক্রবার (১৭

আফগানিস্তানে আবারও পাকিস্তানের বিমান হামলা

অনলাইন ডেস্ক: যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে আবারও বড় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বিনা উসকানিতে পাকিস্তান নতুন করে এ হামলা চালায়। এ হামলায় ছয়জন নিহত ও সাতজন

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক

কবরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নাজিম উদ্দিন (৫১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন

নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার