লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘বুধবার থেকে ম্যাডামের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, লন্ডন ক্লিনিকের ডাক্তাররা বাসায় তাকে দেখতে আসবেন।’

তিনি বলেন, ‘কিছু পরীক্ষার জন্য হয়তো উনাকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শে করা হচ্ছে।’

কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন জানতে চাইলে জাহিদ বলেন, ‘ডাক্তাররা যেসব পরীক্ষা করতে বলেছেন সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তাররা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন।’

খালেদা জিয়া এখন কেমন আছেন- জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, ‘আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো।’

বিএনপি চেয়ারপার্সন লন্ডনের ডেভেরনশায়ার প্লেসে দ্যা লন্ডন ক্লিনিক-এর বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্টিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার

বাঁশখালীর ‘কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের’ এডহক কমিটি গঠন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

মাথায় লাল কাপড় বাঁধা, হাতে অস্ত্র-মাইকে চাঁদাবাজির ঘোষণা যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক: মাথায় লাল কাপড় বাঁধা, হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে গাজীপুরের শ্রীপুরে যুবদল নেতার নেতৃত্বে মহড়ার ঘটনা ঘটেছে। মহড়ার পরপরই প্রকাশ্যে বাজারে অস্ত্রের মুখে দোকানিদের

রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ ও পৌরসভায় পরিকল্পিত নগরায়ন নিয়ে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক স্থাপন ও পৌরসভার পরিকল্পিত নগরায়ন বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে

কলকাতায় বাংলাদেশি উপ-দূতাবাসের সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসের সামনে ফের বিক্ষোভের ঘটনা ঘটেছে। সম্প্রতি ময়মনসিংহে দীপু দাশ নামে হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে শুক্রবার (২৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গ বিজেপির

বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শাহজাহান আলী (৫৪) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তিনি বেলকুচি থানায় কনস্টেবল