লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা 

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী সদরস্থ তাঁর বাসভবনে আয়োজিত এক অনানুষ্ঠানিক মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।

মতবিনিময় সভায় মহান মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের কমান্ডার ইন চিফ আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘নির্বাচনে অংশ নেবো কি নেবো না এ নিয়ে গত কয়েকদিন ধরে আমি দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। আমি সব সময় জনগণের মতামত ও জনরায়কে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছি এবং এখনও করছি। আমার কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষের আগ্রহ ও অনুরোধের প্রতি সম্মান জানিয়েই আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি জানান, নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে আগামি ২৯ ডিসেম্বর (সোমবার) মনোনয়নপত্র জমা দিবেন। এরপর পর্যায়ক্রমে গণসংযোগ ও নির্বাচনী কার্যক্রম চালাবেন।

অনানুষ্ঠানিক ওই মতবিনিময় সভায় নির্বাচনী আসনে তাঁর শুভানুধ্যায়ী ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশেষ ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন 

অনলাইন ডেস্ক: বিশিষ্ট প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশেষ ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি), এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইলিয়াস এই ঘোষণা

সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম; যোগ হলো নতুন ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেয়ায় সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে নতুন করে আরও ৫ দফা দাবি

ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: দেশে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারেই নির্ধারিত হবে ডলারের দর। দেশে ডলারের বিনিময়

সলঙ্গায় ভুল অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাফিজা মেমোরিয়াল হসপিটালের সিজারিয়ান অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা রবিবার (১৬ মার্চ) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি

বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের ধানমণ্ডি অফিস ফটকে স্লোগান

নিজস্ব প্রতিবেদক: প্রায় দেড় বছর পর আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি রেখে স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ যুব

ভয়াবহ ‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের’ চিত্র তুলে ধরলেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুবলীগ–ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক