লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে ভোগান্তি

পটুয়াখালী প্রতিনিধিঃ সক্রিয় রয়েছে দক্ষিন পশ্চিম মৌসমুী বায়ু। আর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে তেলেঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে পটুয়াখালীতে গত তিন দিন গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হয়েছে। তবে রাতে বৃষ্টির পরিমান কিছুটা কমলেও ভোর থেকে উপকূলীয় এলাকায় ফের শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তি পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবিরা। এদিকে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের আমন ক্ষেত।

দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষীরা। এছাড়া লঘুচাপের প্রভাবে কিছুটা উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।

লাউ চাষি মারজিয়া আক্তার বলেন, আমি লাউগাছ লাগইছি এখন দেখি অতি বৃষ্টির কারণে গাছের গোরার মাটি খোয়ে যাচ্ছে এতে করে গাছ মারা জাওয়ার সম্ভাবনা রয়েছে।

অটো চালক মো শাহাবুদ্দীন হাওলাদার বাংলা এডিশনকে বলেন, বৃষ্টির কারণে রাস্তায় মানুষ জোন নাই। ট্রিপও নাই সপ্তাহ গেলেই কিস্তি কিজে করমু কিছুই বুঝতে আছি না।

পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তর থেকে মাহবুবর রহমান সুখি বাংলা এডিশনকে জানান, আগামী ৭২ ঘন্টায় অতিভারী বৃষ্টি হতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: শনিবার যশোরে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটাই চলতি বছরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এ দিন রাজধানীতে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

কন্যাসন্তান জন্ম দেওয়ায় মিষ্টির প্যাকেটে ইটের গুঁড়া দিলেন জামাই

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কন্যাসন্তান জন্ম দেওয়ায় শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে কার্টনে মাটি-ইটের গুঁড়া দেওয়ার অভিযোগ উঠেছে জামাই মোকছেদুল ইসলামের বিরুদ্ধে। কুড়িগ্রামের রৌমারীতে এ ঘটনা

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের

শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বরিশালে বিএনপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না। জাতি বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

সিরাজগঞ্জে শিশু ও গণশিক্ষা কার্যক্রমে প্রকল্প (৮ম পর্যায়) ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি