লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম প্রায় ৫৮ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের তুলনায়ও প্রায় দেড় হাজার কোটি টাকা কম। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জুলাই ও আগস্ট মাসে রাজনৈতিক অস্থিতিশীলতা, ডলারের বিনিময় হার বৃদ্ধিসহ নানা কারণে রাজস্ব আদায় কমে গেছে। তবে লক্ষ্যমাত্রা অনেক বেশি দেওয়ার কারণেও আদায় কমছে। ফলে রাজস্ব ঘাটতি বাড়ছে।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যানের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এর মধ্যে ডিসেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথমার্ধের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৪ হাজার ১৪৩ কোটি ১০ লাখ টাকা। বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪১৯ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫৭ হাজার ৭২৩ কোটি ৬১ লাখ টাকা। গত অর্থবছরে একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ কোটি ৯০ লাখ টাকা। সেই হিসেবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় আদায় কম হয়েছে ১ হাজার ৫৬৯ কোটি ৪১ লাখ টাকা।

আয়কর, ভ্যাট ও কাস্টমস-এই তিন খাতের মধ্যে ভ্যাটের প্রবৃদ্ধি ঋণাত্মক। তবে আয়কর ও কাস্টমসে প্রবৃদ্ধি ঋণাত্মক নয়। প্রবৃদ্ধিতে আয়করের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে কাস্টমস।

আয়কর খাতে গত ছয় মাসে লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৬৭ কোটি ৭৫ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৫২ হাজার ১৬২ কোটি ৪৯ লাখ টাকা। গত অর্থবছরে একই সময় আদায় হয়েছিল ৫০ হাজার ৮৪৫ কোটি ৪০ লাখ টাকা। আয়কর খাত লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলেও প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৫৯ শতাংশ।’

কাস্টমস খাতে অর্থবছরের প্রথমার্ধে ৬১ হাজার ৯৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৪৯ হাজার ৮০ কোটি টাকা। যেখানে গত অর্থবছরে একই সময় আদায় হয়েছিল ৪৮ হাজার ৭৮৩ কোটি ৮ লাখ টাকা। এই খাতে লক্ষ্যমাত্রা অর্জন না হলেও প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৬১ শতাংশ।

এ ছাড়া ভ্যাট খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬ হাজার ৩১৭ কোটি ৩৫ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৫৫ হাজার ১৭৭ কোটি টাকা। গত অর্থবছরের একই সময় আদায় হয়েছিল ৫৮ হাজার ৩৬০ কোটি ৪২ লাখ টাকা। অর্থাৎ ভ্যাট খাতে গত ছয় মাসে প্রবৃদ্ধি না বেড়ে উল্টো কমেছে ৫ দশমিক ৪৫ শতাংশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক

সিরাজগঞ্জে ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগ দুদকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদের

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ

বিএনপির প্রার্থী চূড়ান্তের পথে, যেকোনো সময় আসছে ‘গ্রিন সিগন্যাল’

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অক্টোবরের মধ্যভাগেই আসনভিত্তিক প্রার্থীদের

চৌহালী বাজার মনিটরিং কার্যক্রমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে