র‌্যাবের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে র‌্যাব-১২ এর অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সেলিম রেজা গ্রেফতার হয়েছেন।

র‌্যাব জানায়, ২০১২ সালের ২৩ আগস্ট শাহজাদপুর থানায় বাদী মো. ওসমান গণী মামলা (নং-২২) দায়ের করেন। মামলার বিচার শেষে গত ২৭ আগস্ট সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১২ জানায়, গত ১২ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সদর কোম্পানির একটি দল শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত সেলিম রেজাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভ্যাট না বাড়িয়ে অন্তর্বর্তী সরকারকে খরচ কমানোর পরামর্শ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জনগণের ওপর ভ্যাট না বাড়িয়ে সরকারের অপ্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ড, পরিচালন ব্যয় কমানো ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোকে দেয়া ঋণ বাজেট কমানোর দিকে নজর দেয়ার আহ্বান

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদীর আবেদন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক

গোবিন্দগঞ্জে হাত-পায়ে সিকল লাগানো অবস্থায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নে হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় পায়েল (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২

বান্দরবানে ট্রান্সফরমার বিস্ফোরণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নারী নিহত

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের দেওয়াই হেডম্যান পাড়ায় ট্রান্সফরমার বিস্ফোরণের পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ২ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক আহত নারীকে

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব