র‍্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্যও ব্যবহার করিনি, কেউ প্রমাণ দেখাতে পারবে না: বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘণ্টার জন্যও আমরা ব্যবহার করিনি। এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে খালেদা জিয়া আপসহীন ছিলেন জানিয়ে বাবর বলেন, যখন আমি যা চেয়েছি উনি আমাকে তাই দিয়েছেন। তিনি বলেন, অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হতো না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। উনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।

লুৎফুজ্জামান বাবর বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্দেশনা আসলে অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সেনাবাহিনী অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ

ভারতীয় আধিপত্য প্রতিবেশী দেশগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান নিরাপত্তা প্রদানকারী এবং একটি সমৃদ্ধ-স্থিতিশীল প্রতিবেশীর স্বাভাবিক নেতা হিসেবে বিবেচনা করতে চায়। কিন্তু বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত–ভারতের হস্তক্ষেপ

পুলিশের সামনে ছয় বড় চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। এরপর এক বছরেরও বেশি সময় পার হয়েছে।

কার্গো টার্মিনালের আগুনে রপ্তানি খাতে ক্ষতি এক বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক: দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুনের ঘটনায় দেশের রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঘটনায় প্রায়

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে সোহাগ (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। ৩ জানুয়ারি শুক্রবার ‍দিবাগত রাত সাড়ে ৩টায়

সিরাজগঞ্জে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন 

নজরুল ইসলামঃ সিরাজগঞ্জে এ.আই, টেকনিশিয়ান বাংলাদেশ প্রাণিসম্পদ কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বকেয়া বেতন ভাতা পরিশোধ রাজস্ব করনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (