রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করতে চান আসিয়ান আইনপ্রণেতারা

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাবেক ও বর্তমান আইনপ্রণেতাদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাডভোকেসি গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এপিএইচআর এই প্রস্তাব দেয়।

মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য ও এপিএইচআরের কো-চেয়ারপারসন চার্লস সান্তিয়াগো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দুটি কাজ করতে হবে। রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আসিয়ানের নেতৃত্বাধীন প্রচেষ্টা ও অন্যটি রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন।

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা কামনা করে প্রধান উপদেষ্টা বাংলাদেশকে এই সংস্থার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। এই একটি জিনিস আমরা বারবার বলছি। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই আমরা বিষয়টি আসিয়ানে আনতে পারি না। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সমস্যাটির সমাধান করা দরকার।,

প্রধান উপদেষ্টা এপিএইচআরকে একটি আসিয়ান সংসদীয় গ্রুপ গঠন এবং বাংলাদেশকে এতে আমন্ত্রিত হিসেবে যোগদানের আহ্বান জানান। তিনি বলেন, এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ কারণ বিষয়টি আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আসিয়ানের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করুন, যার এখন কোনও অস্তিত্ব নেই। আমরা যে সংকটের মুখোমুখি হচ্ছি সে সম্পর্কে আসিয়ানের উচিত বাকি বিশ্বকে জানানো।

চার্লস সান্তিয়াগো বলেন, আসিয়ান পার্লামেন্টের সদস্যরা ২০১৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই আসিয়ান তা অনুসরণ করছে।

তিনি বলেন, আমরা সব সময় চেষ্টা করছি রোহিঙ্গা ইস্যুকে আসিয়ানের ইস্যু হিসেবে তুলে ধরতে। কিন্তু আমাকে স্বীকার করতেই হবে, গত দুই-তিন বছর ধরে আমরা চুপ ছিলাম কারণ আমরা মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোনিবেশ করছিলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ওয়াং চেন এবং ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল, শরীরে আগুন দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু এক ছাত্রের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১) সকাল ৬টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের সিংদাহ গ্রামের নিজ

সুদানে আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিমাঞ্চলের অবরুদ্ধ এল-ফাশার শহরে একটি বাস্তুচ্যুত আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে বিদ্রোহী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনী। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

বড়দিনে ভারতে খ্রিস্টানদের ওপর হিন্দু জঙ্গিদের ৬০টিরও বেশি হামলা

অনলাইন ডেস্ক: ভারতে বড়দিনকে কেন্দ্র করে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নিপীড়নের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। দেশটির বিভিন্ন রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলায় বড়দিনের মৌসুমে অন্তত

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম