রোহিঙ্গা বেড়ে ১০ লাখ ছাড়াল, মানবিক সহায়তায় সঙ্কট

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়নের কারণে গত দেড় বছরে বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু। বর্তমানে কক্সবাজারের মাত্র ২৪ বর্গকিলোমিটারে গাদাগাদি করে বসবাস করছে প্রায় ১০ লাখ রোহিঙ্গা।

ইউএনএইচসিআরের এক বিবৃতিতে বলা হয়, রাখাইনকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সহিংসতার শিকার রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসছে। এর ফলে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শরণার্থী এলাকায় পরিণত হয়েছে কক্সবাজার। নতুন আসাদের মধ্যে প্রায় ১ লাখ ২১ হাজার জনের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে।

সংস্থাটি বলছে, নিবন্ধিত রোহিঙ্গারাই মূলত মানবিক সহায়তা পাচ্ছে। আর যারা নিবন্ধনের বাইরে, তাদের কাছে সেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অর্থ সহায়তার ঘাটতি থাকায় আগামী সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্যসেবা ও রান্নার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ডিসেম্বরের মধ্যে খাদ্য সহায়তাও বন্ধ হওয়ার শঙ্কা রয়েছে। এতে প্রায় ২ লাখ ৩০ হাজার শিশু শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়বে।

ইউএনএইচসিআর সতর্ক করে জানিয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা কিছু করতে পারবে না। রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আজ দেশের আট বিভাগে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে ভারতের ওড়িশা রাজ্যের স্থলভাগে অবস্থান করছে। এর প্রভাবে সৃষ্ট ঘন মেঘমালার কারণে শুক্রবার সকাল ১০টা থেকে

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ

ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে বাঁকখালী নদীর তীর দখল

নিজস্ব প্রতিবেদক: ভোটের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে কক্সবাজারের বাঁকখালীতে নদীর তীর দখল শুরু হয়েছে। দখলদাররা সেখানে টিন দিয়ে ৫০টির বেশি ঘর তৈরি করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ১২

নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করে যাওয়া কঠিন হবে: বিএনপি

অনলাইন ডেস্ক: সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। তারা বলেছে,

জামায়াতে ইসলামী দুনিয়া ও আখিরাতে সফলতার লক্ষ্যে সংগ্রাম করছে : নায়েবে আমীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আগামি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। এই