রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি, যা প্রত্যাবাসনকে আরও জটিল করে তুলেছে।

এমন পরিস্থিতিতে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ফেরাতে আজ রোববার কক্সবাজারে শুরু হয়েছে তিন দিনের উচ্চপর্যায়ের সম্মেলন। সম্মেলন শুরুর আগে রাখাইনে সংঘাত বাড়ায় সীমান্তের ওপারে জড়ো হয়েছে হাজারো রোহিঙ্গা। টেকনাফ সীমান্তে বাড়ানো হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল।

সীমান্তে সংঘর্ষ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত রাখাইনের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকায় গোলাগুলি হয়েছে। আতঙ্কে সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেকে নিরাপদে সরে এসেছে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. হোসাইন বলেন, রাখাইনে এখনও নির্যাতন থামেনি। তাই অনেকে জীবন বাঁচাতে পালিয়ে আসার চেষ্টা করছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার ৬২ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশ থেকে বিরত করা হয়েছে। তবে সীমান্তের ওপারে আরও বহু মানুষ অপেক্ষায় রয়েছে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। দালালচক্র অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করাতে সক্রিয় থাকায় তাদের ধরতে অভিযান চলছে।

আট বছরেও ফেরার উপায় নেই

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশে। এর পর থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখের বেশি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

উখিয়ার মধুরছড়া ক্যাম্পে থাকা হাফেজ আহমদ বলেন, তাঁর গ্রাম সিকদারপাড়া এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সেখানে ফেরার পরিবেশ নেই। অপরদিকে নুরুল হাকিম জানান, আরাকান আর্মি শিশুদের জোরপূর্বক কাজে নিয়োগ দিচ্ছে ও চাঁদা দাবি করছে। এসব কারণে পালিয়ে এসেছেন তারা।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বলেন, পরিস্থিতি জটিল হয়ে উঠছে, তবে প্রত্যাবাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক সম্মেলন

‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক তিন দিনের এ সম্মেলন শুরু হয়েছে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় হোটেল বে-ওয়াচে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, কয়েক দেশের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ ও বিদেশি মিশনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সম্মেলনে ৪০ দেশের প্রতিনিধি ও বাংলাদেশে নিযুক্ত অন্তত ১০ রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন। ডিসেম্বর মাসে কাতারের দোহায় রোহিঙ্গা ইস্যুতে আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। কক্সবাজার ও নিউইয়র্কের আলোচনার ভিত্তিতেই দোহা সম্মেলনের অবস্থানপত্র চূড়ান্ত হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৫৯ বছর পর আল-আকসায় ঈদের নামাজ নিষিদ্ধ করল ইসরায়েল

অনলাইন ডেস্ক মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েল। দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে

আরতুগ্রুল খ্যাত বিখ্যাত সেই তুর্কি অভিনেতার নতুন সিরিজের সম্প্রচার

অবশেষে দীর্ঘ প্রতীক্ষা শেষ হয়েছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টায় তুরস্কের সরকারি টেলিভিশন টিআরটি ১-এ সম্প্রচার শুরু হয়েছে। উসমানীয় নাবিক খায়রুদ্দিন বারবারোসার জীবনীভিত্তিক তুর্কি সিরিজি

মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দিল ভারতীয় ইমিগ্রেশন পুলিশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের

শেখ হাসিনা ও তার পরিবারের ৩১ অ্যাকাউন্টের ৩৯৪ কোটি টাকা জব্দ

অনলাইন ডেস্ক: দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে

তিন আসামি কেন খালাস পেল-জিজ্ঞাসা মায়ের 

নিজস্ব প্রতিবেদক: মাত্র ১৪ কার্যদিবসে শেষ হলো মাগুরার সেই শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা। গতকাল শনিবার শুনানি শেষে মামলার প্রধান আসামি ও শিশুটির বোনের শ্বশুর

সিরাজগঞ্জে অবৈধ সার মজুদ, গোডাউন থেকে সার জব্দ ও জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে একটি গোডাউন থেকে ইউরিয়া সার জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ডিলারকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১