রোহিঙ্গা ও স্থানীয়দের সহায়তায় এডিবি’র ৫৮.৬ মিলিয়ন ডলার অনুদান

অনলাইন ডেস্ক: মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা কক্সবাজারের স্থানীয় জনগণের জন্য অবকাঠামো ও জরুরি সেবা উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫৮.৬ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান এবং ২৮.১ মিলিয়ন ডলারের স্বল্পসুদে ঋণের চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার রাজধানীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষ থেকে চুক্তিতে সই করেন।

এডিবি জানায়, নতুন এ সহায়তা কক্সবাজার ও ভাসান চরে অবকাঠামো উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, সড়ক ও সেতু নির্মাণ, খাদ্য নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ এবং দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির কাজে ব্যবহার করা হবে।

‘ইন্টিগ্রেটেড সার্ভিসেস অ্যান্ড লাইভলিহুড ফর ডিসপ্লেসড পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটিজ ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের আওতায় কক্সবাজারে সোলার স্ট্রিটলাইট স্থাপন, ভাসান চরে পয়োনিষ্কাশন ব্যবস্থা পুনঃস্থাপন, রান্নার জন্য বায়োগ্যাস উৎপাদন সমৃদ্ধকরণ, ড্রেনেজ খাল পুনঃস্থাপন, নারী-শিশু ও প্রতিবন্ধীদের জন্য খাদ্য বিতরণ কেন্দ্র নির্মাণ, হাতিয়ায় বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, কক্সবাজারের নয়টি উপজেলায় মিনিপাইপড পানি সরবরাহ ব্যবস্থা চালু, উখিয়া ও পালংখালীতে পানি শোধনাগার ও ট্রান্সমিশন পাইপলাইন নির্মাণ এবং সড়ক উন্নয়ন করা হবে।

উল্লেখ্য, বর্তমানে কক্সবাজারের ৩৩টি শিবিরে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছে, যাদের মধ্যে প্রায় ৭৫ শতাংশ নারী ও শিশু। এছাড়া নোয়াখালীর ভাসান চরে ৩৬ হাজারের বেশি রোহিঙ্গা স্থানান্তরিত হয়েছে।

১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবি বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৫০টি দেশসহ মোট ৬৯টি সদস্য দেশ নিয়ে উন্নয়ন সহযোগিতা দিয়ে আসছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধ্বসে যোগাযোগ বিচ্ছিন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কে ধলেশ্বরী নদীর ওপর চারাবাড়িঘাট নামকস্থানে নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ সড়ক) ধ্বসে পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার

মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা মির্জা আব্বাসকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া মির্জা আব্বাসকে গালি

মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন ২৪ এর বিপ্লবী রিক্সাওয়ালা সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এনসিপি কার্যালয় থেকে

ইসরাইলি বাহিনীর হাতে আটক শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক: ইসরাইলি বাহিনীর হাতে আটক হয়েছেন বলে জানিয়েছেন গাজার উদ্দেশে যাত্রা করা বাংলাদেশের আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিও

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

নিষিদ্ধপল্লি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আসামিকে