রোহিঙ্গাদের সহায়তায় ১ কোটি ১২ লাখ ডলার অনুদান দেবে যুক্তরাজ্য-কাতার

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে আশ্রয় নেওয়া ছয় লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা ও পরিবেশ সুরক্ষা জোরদারে যুক্তরাজ্য ও কাতার যৌথভাবে ১১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশনের দেয়া এক বিবৃতিতে জানানো হয়, মানবিক প্রচেষ্টা জোরদার করার জন্য কাতারের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত। বাংলাদেশের কক্সবাজারে ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং আশ্রয়দাতা সম্প্রদায়কে সহায়তা করার জন্য যৌথভাবে ১১.২ মিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে যুক্তরাজ ও কাতার।

আরও উল্লেখ করা হয়, এই যৌথ সহায়তার মাধ্যমে ক্যাম্পে বসবাসরত ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় পরিবেশগত ক্ষয়ক্ষতি কমাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ করা হবে।

বিবৃতিতে দুই দেশের বরাত দিয়ে আরও বলা হয়, ‘আমরা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও আরও টেকসই সম্প্রদায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এলপিজি সরবরাহের ফলে জ্বালানি কাঠের ওপর নির্ভরতা কমবে—বিবৃতিতে এমন আশাবাদ প্রকাশ করা হয়। গত কয়েক বছরে জ্বালানি কাঠের উচ্চ চাহিদার কারণে আশপাশের এলাকায় ব্যাপক বন উজাড়ের ঘটনা ঘটেছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের আগমনের পর থেকে কক্সবাজার বিশ্বের অন্যতম বৃহৎ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে রয়ে গেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউনূসের বদলে আমজনতার তারেক ‘প্রধান উপদেষ্টা’ হলে ভালো চালাতে পারতেন: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূসের সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন-শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার

মহানবী (স.) এর ব্যাঙ্গচিত্র আঁকা সেই শিল্পী সড়ক দুর্ঘটনায় নিহত

মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র আঁকা সেই সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সিভিলিয়ান পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয়

বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাসিনার ভয়াবহ পরিকল্পনা ফাঁস

ঠিকানা টিভি ডট প্রেস: বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু হয়েছে দাবি আদায়ে একরকম ‘স্থায়ী সংস্কৃতি’। ছোট-বড় যে কোনো ইস্যুতেই সড়ক অবরোধসহ কর্মসূচি দিয়ে আন্দোলনে

নুরের ওপর হামলা রাজনীতির জন্য অশনি সংকেত: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ‘দেশের রাজনীতির জন্য অশনি সংকেত’বলে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়

গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

ঠিকানা টিভি ডট প্রেস: গ্লোবাল ইসলামী ব্যাংকের ‘ব্যবসায় উন্নয়ন সম্মেলন-২০২৫’ ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের