রোববার থেকে সুপ্রিম কোর্টে প্রবেশকালে পরিচয়পত্র সঙ্গে আনার নির্দেশনা   

নিজস্ব প্রতিবেদক: নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে প্রবেশকালে আইনজীবী, বিচারপ্রার্থীসহ কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টে আগত আইনজীবী, বিচারপ্রার্থী জনগণ এবং সুপ্রিম কোর্টে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সুপ্রিম কোর্টে প্রবেশকালে স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হলো। নিরাপত্তার স্বার্থে দায়িত্বে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদামত এনআইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।’

এদিকে শনিবার সুপ্রিম কোর্টকে ঘিরে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। এদিন সকাল থেকে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ গেট ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সেনা সদস্য, বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বলয় লক্ষ্য করা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রশ্নহীন নির্বাচন আমাদের প্রত্যাশা: ইসি সানাউল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামীতে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচন আয়োজন করা আমাদের প্রত্যাশা। এই ধরনের

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে।

৫ আগস্টের পর ছাত্ররাজনীতিতে উত্তাপ: সংঘর্ষে আহত ৬৯, শিবিরকে ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: ৫ আগস্টের ঐতিহাসিক ছাত্রগণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নতুন করে আলোচনায় এসেছে। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর সংগঠনটি আবারও ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে

অশ্লীল কর্মকাণ্ড কাশবনের ভেতর

সিলেটের গোলাপগঞ্জের চৌঘরী এলাকার কাশবনে স্থানীয় লোকজন আগুন লাগিয়ে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যার পর ওই কাশবনে এ ঘটনা ঘটে। সিলেট-জকিগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী মজলুমর জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গাজায় ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: গাজায় যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। তবে আলাদা করে কোনো মার্কিন সেনা গাজার ভেতরে মোতায়েন করা হবে না। গাজায়