রোজা ভাঙিয়ে কয়েদির স্ত্রীকে ধর্ষণের করে র‌্যাব কর্মকর্তা আলেপ

ঠিকানা টিভি ডট প্রেস: আসামি ধরে নিয়ে গিয়ে তার স্ত্রীকে ভয় দেখাতেন ক্রসফায়ার দেওয়া হবে। তবে রেহাই মিলবে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে। এভাবে আসামিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তার রোজাদার স্ত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে আলেপ উদ্দিন নামে তৎকালীন র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি)। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছেন।

আলজাজিরার সাংবাদিক মউদুদ সুজন ফেসবুকে পোস্টটি লিখেছেন। সেই পোস্টে লেখা, গুম হওয়া স্বামী বলছেন, পবিত্র শবেকদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষণ করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষণ করা হয়েছে স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে। শেষবার ধর্ষণের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয় এবং কিছুদিন পরে মৃত্যুবরণ করেন।’

সেই পোস্টে উল্লেখ করা হয়, ধর্ষক র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী সবকিছু হারিয়ে যখন আলেপকে বারংবার ফোন দিতে থাকে আলেপ রিপ্লাইয়ে জানান, বন্দি মেয়ে বা বন্দি পুরুষদের স্ত্রীদের সঙ্গে এমন আচরণ এখানে অলিখিতভাবে স্বীকৃত।

সেখানে উল্লেখ করা হয়, মানুষ কতটা নীচুতে নামলে নিজের মা/স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।

এ নিয়ে ফেসবুক পোস্ট করেছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরও। ৫ আগস্ট ২০২৪ পরবর্তী পরিস্থিতিতে এই আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল, এসবি থেকে বদলি হয় রংপুর মেট্রোপলিটন পুলিশে। পরে ২০ অক্টোবর ২০২৪ তার একটি পোস্টের পর যেন কর্তৃপক্ষের টনক নড়ে, আলেপকে বরিশাল পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং পরে সেখান থেকে গ্রেপ্তার দেখানো হয়।

এই আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বিভিন্ন বাহিনীতে এখনো কর্মরত রয়েছে। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন সায়ের।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির দলীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলজুড়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজা যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। রবিবার সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপি শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে অর্থপাচার করে সুইস ব্যাংকসহ বিভিন্ন মাধ্যমে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদ গড়েছেন ৪৫৯ বাংলাদেশি। যেখানে বাংলাদেশিদের মালিকানায় ৯৭২টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে।

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় ফিরবেন। সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ

১২৫ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর)

ব্যবসায়ীকে মারধরের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ, অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় এক মৎস্য ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধরের পর টাকা ছিনতাই এবং বিবস্ত্র করে ভিডিও ধারণ করার ঘটনায় করা মামলায় শ্রমিক দলের এক