রোজা না রাখায় বৃদ্ধকে কান ধরিয়ে উঠবস করালেন বণিক সমিতির সভাপতি

ডেস্ক রিপোর্ট: লক্ষ্মীপুর শহরে পর্দা লাগানো একটি দোকানে কিছু লোক খাবার খাচ্ছিলেন। এমন সময় লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ লাঠি হাতে সেই দোকানে প্রবেশ করেন এবং আহাররত অবস্থায় কয়েকজন বৃদ্ধ-যুবককে ধরে এনে প্রকাশ্যে রাস্তায় অপমান করেন। একপর্যায়ে তাদেরকে কান ধরিয়ে উঠবস করানো হয়।

বুধবার (১২ মার্চ), দুপুরে শহরের থানা রোডে লক্ষ্মীপুর বণিক সমিতি নেতা আব্দুল আজিজ এ কাণ্ড ঘটিয়েছেন।

এদিকে ঘটনাটির কয়েক খণ্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। লোক লজ্জায় ভুক্তভোগীরা চলে গেলেও বণিক সমিতির নেতার বিরুদ্ধে সেই ফেসবুকেই নিন্দার ঝড় তুলেছেন সচেতন মহল।

একটি ভিডিওতে এক বৃদ্ধকে উদ্দেশ্য করে আজিজকে বলতে শোনা গেছে, বেয়াদব, মুখের মধ্যে দাঁড়ি। মৃত্যুর ভয় নাই, চুল পাঁকি গেছে। রোজা কেন রাখেন না, আপনি মুসলমান না। আপনার ছেলে সন্তান আছে না। কেন রোজা রাখতেছেন না। বৃদ্ধ বমির কথা বলতেই তিনি বলেন, কি বমি হয়েছে। বমি হলে রোজা ভাঙে না। আর কখনো রোজা ভাঙবেন? বৃদ্ধ না বললেও তিনি তাকে জোর গলায় বলেন, কানে ধরেন, বসেন। আর কখনো রোজা ভাঙবেন না। কাল থেকে রোজা রাখবেন।

কান ধরানোর ব্যাপারে বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বলেন, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি। এতে কয়েকজন রোজা না রেখে ভুল করেছে বলে জানায়। তাদেরকে শাস্তিস্বরুপ কানে ধরানো হয়েছে। শাস্তি দেওয়ার তার কোনো ক্ষমতা না থাকলেও দেশের ৯০ শতাংশ মুসলমান দাবি করে প্রকাশ্যে কয়েকজনকে রোজা না রাখায় কানে ধরিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী কেউ যদি প্রতিকার চেয়ে অভিযোগ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসি-ইউএওদের হ্যাঁ ভোটের আহ্বান আলী রীয়াজের

নিজস্ব প্রতিবেদক: দেশের সামগ্রিক ও ইতিবাচক পরিবর্তনে গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের প্রয়োজনীয়তা বোঝাতে ডিসি, ইউএনও ও নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক

দুই আওয়ামী চেয়ারম্যান নিয়ে বিএনপি নেতার সমাবেশ

ডেস্ক রিপোর্ট: পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে দুই আওয়ামী লীগ নেতার মাঝে বসে বিএনপির কেন্দ্রীয় নেতার সমাবেশ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি)। তার

সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের জমি দখল করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনের সড়কের উত্তর

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি

বেলকুচিতে জামায়াতের যুব সমাবেশ: যুব সমাজের ঐক্যের আহ্বান অধ্যক্ষ আলী আলম

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম বলেন, একটি মানবিক সমাজ ও উন্নত বাংলাদেশ গঠনে