রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। এরই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠাল প্রধান উপদেষ্টার কার্যালয়।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের উল্লেখ করে পত্রে বলা হয়, প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে অবিলম্বে এ ক্ষেত্রে সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছেন। বিগত ১৫ বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা-আনন্দের ভোট উৎসবের দিন হিসেবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের ওপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে নির্বাচন আনন্দ-উৎসবে, শান্তি-শৃঙ্খলায়, ভোটার উপস্থিতিতে, সৌহার্দ্য ও আন্তরিকতায় অবিস্মরণীয় হয়ে ওঠার যে প্রত্যাশা করেছেন, তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্বারোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো হয়।

শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবনের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি। আরও অনেক মামলা দিয়ে আমাকে নির্যাতন করেছে।

নিরাপত্তাহীনতায় বাদী ও পরিবার, ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদরে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করায় প্রকাশ্য হামলা ও ক্রমাগত হুমকীতে বাদি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ

৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের অন্যতম বাজার যুক্তরাষ্ট্র। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেছিল। তখন আগ্রাসী এই শুল্ক হার

হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি হাদি হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে ফিরিয়ে আনতে। তবে এখনো আমরা শতভাগ

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে

নানা অনিয়মে অভিযুক্ত অবশেষে বদলী হলেন সচিব ওমর ফারুক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট