রেজাউল করিমের স্থগিতাদেশ প্রত্যাহারে স্বস্তি খোকশাবাড়ি বিএনপিতে

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিমের ওপর আরোপিত সকল দলীয় পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা বিএনপির প্যাডে উল্লেখ করেন, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার দায়িত্ব স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে দলের নীতি ও শৃঙ্খলা মেনে চলার অঙ্গীকার করেন।

তার আবেদন বিবেচনা করে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু যৌথভাবে স্থগিতাদেশ প্রত্যাহারের অনুমোদন দেন।

এ বিষয়ে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সিদ্ধান্তে পুনর্বহাল হওয়ায় মোঃ রেজাউল করিম জেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাউফলে ড.শফিকুল ইসলাম মাসুদের শতাধিক কৃষকে সার বিতরণ 

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শতাধিক কৃষকের মাঝে সার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে হোগলা

চলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের মধ্যেই ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে বিএনপি। কে কোন আসনে প্রার্থী হবেন, এই সময়ের মধ্যে দল

শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন লাখো জনতা। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ

টাঙ্গাইলে জাতীয় ফল রমরমা ব্যবসা, সপ্তায় বিক্রি অর্ধ কোটি টাকা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন হাটে জাতীয় ফল কাঁঠালের বাজার এখন রমরমা। প্রতি সপ্তায়ে প্রায় অর্ধকোটি টাকার কাঁঠাল দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। স্বাদে

চৌহালী উপজেলায় শিশু সুরক্ষা ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আব্দুল লতিফ চৌহালী-বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিশু সুরক্ষা ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক

আগারগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার