রূপসায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ব্যাংকটি বন্ধ হয়ে যায়। ওই রাতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না বলে স্থানীয়দের অভিযোগ। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী এসে ব্যাংকের মূল ফটকের কলাপসিবল গেটের তালা কাটা অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ভল্টে প্রায় ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে। ব্যাংক ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ চলছে। এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ব্যাংকে কোনো প্রহরী না থাকায় দুর্বৃত্তরা সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে লুটের ঘটনা ঘটায়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানা যায়। প্রাথমিক কর্মসূচি শুরু হচ্ছে

ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, বসানো হয়েছে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ ঘিরে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ভোটগ্রহণ

সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান, নিহত ৬

নিজস্ব প্রতিবেদক: টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এক প্রতিবেদনে এ তথ্য

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে