রূপপুর প্রকল্পে জ্বালানি লোডের পূর্ব প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিয়‍্যাক্টর কম্পার্টমেন্টের কন্টেইনমেন্ট (সুরক্ষা ব্যুহ) এর অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের সর্বোচ্চ নিরাপত্তামান নিশ্চিত হয়েছে।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রোসাটম।’

রোসাটমের বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষাকালে নকশা অনুযায়ী কন্টেইনমেন্টের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি করা হয় এবং এর জন্য ব্যবহৃত হয় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমপ্রেসর। এসময় এই অবকাঠামোটির দৃঢ়তা ও অভেদ্যতার পরীক্ষা করা হয়। এর লক্ষ্য হলো কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে কন্টেইনমেন্টের ভেতরে চাপ বৃদ্ধি পেলে তা কতটুকু সহ্য করতে সক্ষম। পরমাণু জ্বালানী লোডিং এর পূর্বে এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ কোনো বিপর্যয় ঘটলে কন্টেইনমেন্টই হচ্ছে শেষ সুরক্ষা ব্যুহ।

কন্টেইনমেন্ট মূলত একটি অতি সুদৃঢ় কাঠামো যা নির্মাণে ব্যবহৃত হয় প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রীট এবং এর ভেতরের দেয়ালে থাকে একটি শক্ত ইস্পাতের আবরণ। এটির নকশা এমনভাবে করা হয় যাতে কোনও জরুরী পরিস্থিতিতে তেজস্ক্রিয় পদার্থ রিয়্যাক্টর কমপার্টমেন্টের বাইরে বের হতে না পারে। সমস্ত তেজস্ক্রিয় পদার্থ এই কন্টেইনমেন্টের ভেতরেই আবদ্ধ ও সুরক্ষিত অবস্থায় থাকতে পারে। বাহ্যিক বড় কোনও আঘাত ও বিপর্যয় রোধ করতে সক্ষম এই কন্টেইনমেন্ট বা সুরক্ষা ব্যুহ।

রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে শীঘ্রই কিছু ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে, উদাহরণ স্বরূপ কুল্যান্ট সার্কিটকে নকশা অনুযায়ী নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা এবং বাষ্প উৎপাদন। অন্যান্য নিরাপত্তা প্যারামিটারগুলো চূড়ান্তভাবে পরীক্ষা করা হবে, যেমন সক্রিয় অবস্থায় বাষ্প নির্গমন কারী ডিভাইসের নিরাপত্তা।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই পরীক্ষার সময় বেশ কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ তৈরি হবে যা সম্পূর্ণ পূর্ব নির্ধারিত। এ নিয়ে স্থানীয় জনসাধারণের আতংকিত হওয়ার কিছু নেই। কারণ প্রক্রিয়াটি সম্পূর্ণ নিরাপদ। রসাটম নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, তাই সংস্থাটির মূল লক্ষ্য হলো সকল নিরাপত্তা চাহিদা পূরণ।

রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দু’টি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ চুল্লী স্থাপিত হয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১.২০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রসাটমের প্রকৌশল বিভাগ জেনারেল কন্ট্রাকটর হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিশেষ ভাতা বাড়ল চাকরিজীবীদের, বাড়ছে পেনশনেও সুবিধা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের ‘বিশেষ সুবিধা’ বা মহার্ঘ ভাতা বাড়িয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত এই সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে চাকরিরতরা

সিরাজগঞ্জে মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেলো দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ বছর বয়সী রাসেল। তার অনেক দিনের শখ ছিল একটি মোটরসাইকেল কেনার। কিন্তু অর্থের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর নতুন মোটরসাইকেল

সমুদ্রসীমায় গ্যাস অনুসন্ধানে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চীনের সহায়তায় আরব সাগরে বিপুল গ্যাসের মজুদ আবিষ্কার করেছে পাকিস্তান। তবে মজুদের সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দেশটির ধারণা, এ সম্পদ

বেলকুচি প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের হলরুমে আগামী ৭ জানুয়ারি ৪৮তম

তারেক রহমানের পরিকল্পনার ওপর নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ প্রত্যাবর্তনকে ঘিরে যেমন উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা, তেমনি এই ঘটনাকে স্বাগত জানিয়েছে

নতুন দায়িত্ব নেওয়া ইরানি ড্রোন কমান্ডারকেও মেরে ফেলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) জন্য আরও একটি দুঃসংবাদের দিন। শনিবার (২১ জুন) তাদের ড্রোন ইউনিটের দ্বিতীয় কমান্ডারও নিহত হয়েছেন। প্রধান নিহতের