রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে।’

তিনি বলেন, ‘এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি চলে এসেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) একটা টিম পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে। আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে।’

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান উপদেষ্টা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একজন আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়ের

দেশের সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার: ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার আবহাওয়া

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো

‘ওবায়দুল কাদেরকে ভারতে পালাতে সহযোগিতা করেছেন যুবদল নেতা’

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক এসকেন্দার আলী অভিযোগ করেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন জেলা যুবদলের

প্রিয় বিএনপির দয়ালু ভাই-বোনেরা, আওয়ামী লীগ কি জিনিস সেটা এখনও টের পান নাই: ইলিয়াস হোসেন

ডেস্ক রিপোর্ট: আপনাদের যেই আওয়ামিলীগের জন্যে পরান কান্দে তারা আজকে নিউইয়র্ক বিএনপির বিজয় মিছিলের উপর হামলা করে বিএনপিকে সেই প্যাদানি দিয়েছে বলে মন্তব্য করেছেন, প্রবাসী

১৫ মিনিট পরপর গাজায় বোমা ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ১৫ মিনিট পরপর বোমা ফেলছে ইসরায়েলি যুদ্ধবিমান। উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে অবিরত বোমা ফেলছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার