রুমিন-হাসনাত বাকযুদ্ধ: পাল্টাপাল্টি কটূক্তি

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি কটূক্তি তীব্র আকার ধারণ করেছে।

ঘটনার সূত্রপাত রবিবার নির্বাচন ভবনে। শুনানিতে বিএনপির পক্ষ থেকে রুমিন ফারহানা খসড়ার পক্ষে যুক্তি উপস্থাপন করলে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ খসড়ার বিপক্ষে কথা বলেন। একপর্যায়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

পরে সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ রুমিনকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’ আখ্যা দেন। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, রুমিন গত ১৫ বছরে সরকারের নানা সুবিধা ভোগ করেছেন।

এর জবাবে সোমবার রাতে নিজের ফেসবুক পেজে হাসনাতকে কটাক্ষ করেন রুমিন ফারহানা। তিনি পোস্টে লেখেন, “এটা ঐ ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগবিষয়ক সম্পাদক বলেছে?”

পোস্টে হাসনাতের একটি ছবি যুক্ত করে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে উপস্থাপন করেন রুমিন। সেখানে দেখা যায়, তিনি ছাত্রলীগ সংক্রান্ত দেয়াললিখনের সামনে দাঁড়িয়ে আছেন। এছাড়া রুমিন ২০২০ সালে বঙ্গবন্ধুকে নিয়ে হাসনাতের লেখা ও জন্মদিন উপলক্ষে দেওয়া তার পোস্ট, সাবেক ভিসি আখতারুজ্জামানের সঙ্গে তার ছবি এবং ২০২২ সালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের দাবি করা একটি চিঠিও শেয়ার করেন।

রাজনৈতিক অঙ্গনে রুমিন-হাসনাতের এই বাকযুদ্ধ নিয়ে ইতিমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নার্স ব্যস্ত মোবাইল ফোনে ময়না হারালেন ছেলে

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ১০ বছর পর ময়না বেগমের কোলজুড়ে এসেছিল ছেলে আয়ান উদ্দিন। সন্তানের ডায়রিয়া হওয়ায় তাকে সুস্থ করার জন্য তিনি এসেছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সে। নার্সদের

ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পাকিস্তানের সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। রবিবার তেহরানে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সমর্থনের কথা

ফ্রান্স ইরান–যুক্ত যুদ্ধে অংশ নিচ্ছে না, হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর খবর ভিত্তিহীন

অনলাইন ডেস্ক: প্যারিস থেকে প্রতিবেদক: ফ্রান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালিতে ১০টি যুদ্ধজাহাজ পাঠানোর

ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন আর নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটার ও এজেন্টবিহীন নির্বাচন যাতে বাংলাদেশে আর না হয়, সেজন্য নির্বাচন কমিশন (ইসি) কাজ করে যাচ্ছে।

ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল : ফারুকী

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার আগে বহুবার ভারতীয় নম্বর থেকে ফোনে হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছেন

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার