রুপির নোটের মানচিত্রে নেপালের ৩ অঞ্চল দখলে রেখেছে ভারত!

নিজস্ব প্রতিবেদক: নেপালের কেন্দ্রীয় ব্যাংক, নেপাল রাষ্ট্রীয় ব্যাংক (এনআরবি), সম্প্রতি সংশোধিত মানচিত্র সম্বলিত নতুন ১০০ রুপির নোট চালু করেছে। এই নতুন নোটে নেপালের মানচিত্রে ভারতের নিয়ন্ত্রণাধীন কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তিনটি অঞ্চলই ভারত নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং নিয়ন্ত্রণ করে আসছে।

নেপালের নতুন ১০০ রুপির নোটে বিতর্কিত ভারতীয় অঞ্চল অন্তর্ভুক্ত করার এই পদক্ষেপকে ভারত ‘একতরফা সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বিষয়ে নেপালের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।,

জানা গেছে, নেপালে জেন জি-র উত্তাল আন্দোলনের কারণে ওলি সরকারের পতনের পর দায়িত্ব পালন করা অন্তর্বর্তী সরকার, যার প্রধান হিসাবে রয়েছেন সুশীলা কার্কি, এরই আমলে নেপাল এই নতুন ১০০ রুপির নোট প্রকাশ করল। নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি) সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষরিত নোটটি বৃহস্পতিবার বাজারে ছাড়া হয়। নোটটি ইস্যুর তারিখ ২০৮১ নেপালি বর্ষ, যা ২০২৪ সালকে নির্দেশ করে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিতর্কিত এই পদক্ষেপ নতুন নয়। ২০২০ সালের মে মাসে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার একটি নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে এই তিনটি অঞ্চলকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়েছিল এবং পরে তা সংসদে অনুমোদিত হয়। ভারত সেই সময়েও নেপালের পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল এবং সংশোধিত মানচিত্রকে একতরফা কাজ বলে অভিহিত করে কাঠমান্ডুকে সতর্ক করেছিল যে, আঞ্চলিক দাবির এই কৃত্রিম সম্প্রসারণ তাদের কাছে গ্রহণযোগ্য নয়।

মানচিত্রের আপডেট সংস্করণ সম্পর্কে বলতে গিয়ে নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের (এনআরবি)-এর একজন মুখপাত্র বলেছেন, মানচিত্রটি ইতিমধ্যেই পুরাতন ১০০ টাকার নোটে ছিল এবং সরকারের সিদ্ধান্ত অনুসারে এটি সংশোধন করা হয়েছে।

নতুন ১০০ রুপির নোটের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো:

মানচিত্র: শুধুমাত্র ১০০ রুপি নোটেই নেপালের ফিকে সবুজ রঙের মানচিত্র দেখা যাচ্ছে।,

ছবি: নোটের বাম দিকে মাউন্ট এভারেস্টের ছবি এবং ডানদিকে নেপালের জাতীয় ফুল, রডোডেনড্রনের জলছাপ রয়েছে।

ঐতিহাসিক উল্লেখ: মানচিত্রের কাছে অশোক স্তম্ভ ছাপা আছে, যেখানে লেখা আছে, লুম্বিনী, ভগবান বুদ্ধের জন্মস্থান।

পেছনের দিক: নোটের পেছনের দিকে একটি শিংযুক্ত গন্ডারের ছবি রয়েছে।

উল্লেখ্য, নেপাল পাঁচটি ভারতীয় রাজ্যের—সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের—সঙ্গে ১৮৫০ কিলোমিটারেরও বেশি সীমান্ত ভাগ করে নিয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক সময় বোর্ডে সরাসরি কাজ

নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

চাহিদা মতো চাঁদা না দেয়ায় ভ্যানভর্তি ডাব নিয়ে গেলো ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: সাভারে চাঁদার টাকা না পেয়ে দুই ডাব বিক্রেতার ভ্যানভর্তি ডাব নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাবেক নেতা আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর

চিন্ময় দাসের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের

মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দুই উপদেষ্টার স্ট্যাটাস 

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মধ্যরাতে জুলাই ঘোষণাপত্র