রিজার্ভ সংকটে থাকা পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিবে আইএমএফ

নিজস্ব প্রতিবেদক: গত কয়েক দশক ধরেই আন্তর্জাতিব মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগতে থাকা পাকিস্তান। এবার ঋণ হিসেবে আরও ১২০ কোটি ডলার দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থাটি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটির নির্বাহী বোর্ড।,

নির্বাহী বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সংক্রান্ত তথ্য দ্বিতীয় দফায় পর্যালোচনা করার পর আইএমএফের নির্বাহী বোর্ড দেশটিকে আরও ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শর্ত হলো, ঋণের এই অর্থের মধ্যে ১০০ কোটি ডলার নিয়মিত অর্থনৈতিক কার্যক্রম এবং বাকি ২০ কোটি ডলার জলবায়ু সংক্রান্ত বিভিন্ন দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত অবকাঠামো নির্মাণ ও কর্মসূচিতে ব্যয় করতে হবে।’

এর আগে, ২০২৪ সালে দুই দফায় পাকিস্তানকে মোট ৩৩০ কোটি ডলার ঋণ দিয়েছিল আইএমএফ। শর্ত ছিল, আগামী ৩৭ মাসে কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে ইসলামাবাদ। সেই ৩৩০ কোটি ডলারের সাথে যুক্ত হলো নতুন এই ১২০ কোটি ডলার।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে আইএমএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, ‘আইএমএফের এই ‍ঋণ মঞ্জুর প্রমাণ করছে যে পাকিস্তানের অর্থনৈতিক সংস্কার সঠিক পথে আছে।’

সংস্কার কর্মসূচিতে সহযোগিতার জন্য পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরিফ। পাশাপাশি বিশেষভাবে প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেবকে।

শেহবাজ শরিফ জানান, এই ঋণ প্রাপ্তির পেছনে মুহাম্মদ আওরঙ্গজেবের ‘অক্লান্ত পরিশ্রম’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমনকি তার লাশে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনার

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল

সিরাজগঞ্জে দোয়া মাহফিল: খালেদা জিয়ার সুস্থতায় ঘরে ঘরে প্রার্থনার আহ্বান টুকুর

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের প্রাণ।

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় বিএনপির দুই গ্রুপে রাতভর সংঘর্ষ হয়েছে। এতে সাজ্জাদ হোসেন (২৬) নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায়

তিনি এলেন, বদলে দিলেন রায়গঞ্জ-এক বছরের ইউএনও হুমায়ুন কবিরের রূপান্তরের গল্প

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মাত্র এক বছরের ব্যবধানে রায়গঞ্জকে এক নতুন রূপে দাঁড় করিয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিসিএস ৩৫তম ব্যাচের এই

মোসাদের দপ্তরে আঘাত হানল ইরানি ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের অপারেশন দপ্তরে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। আজ সোমবার দেশটির বিপ্লবী ইসলামিক বাহিনী (আইআরজিসি) ইরানি বার্তা সংস্থা তাসনিমে