রিকশা ও মাইক্রো যোগে তুলে নেওয়া হয় আমাকে: মাওলানা মামুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর পূর্বাচল থেকে পাওয়া জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে প্রথমে রিকশা ও পরে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন মাওলানা মামুনের সাথে কথা বললে তিনি আমার দেশকে এসব কথা বলেন।,

তুলে নেওয়ার বিবরণ দিয়ে মাওলানা মামুন বলেন, প্রতিদিনের ন্যায় আমি সকালে ফজরের পর হাঁটতে বের হই। হঠাৎ রিকশায় ৩ জন ব্যক্তি আমাকে বলে ভাই আমরা প্রতিদিন কাচা বাজারে গিয়ে চাঁদাবাজির শিকার হই। আমাদের সাথে একটু আসেন। এরপর আমি যেতে চাচ্ছিলাম না। তবুও বলা যায় কথার রিকুয়েষ্টের জেরে আমাকে নিয়ে যায়। আমিও ভাবলাম কী হবে যাই।,

এরপর কামারপাড়া স্ট্যান্ড পার হওয়ার আগেই রিকশা ভাড়া দিয়ে দেয় ওরা। কাঁচাবাজারের সামনে রিকশা থামতেই একটা হাইস (মাইক্রোবাস) আসে। সেটাতে ভেতরে তিনজন ছিল। বাহিরে থাকা ৩ জন আমাকে ধাক্কা দিয়ে উঠিয়ে ফেলে। এরপর আমাকে সাব্বিরের ছবি দেখায়। আমি হ্যাঁ চিনি উত্তর দিতেই জ্ঞান হারিয়ে ফেলি। সম্ভবত চেতনা নাশক কিছু ছিল। এরপর আর কিছু বলতে পারি না।

উদ্ধারের বিষয়ে তিনি বলেন, পরে যখন জ্ঞান ফিরে সেখানে আমাকে সম্পূর্ণ সময় একটা চেয়ারেই বসিয়ে রাখা হয়। পুরো সময়টা চেয়ারেই ছিলাম। কখন ঘুমালাম কখন কী সেটা জানি না। আজকে হঠাৎ করে মুখে পানি ছিটালেন কয়েকজন। পরে দেখি আমি পূর্বাচলের ওই মসজিদের ওখানে।,

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। এরপর আজ শুক্রবার জুমার পর তাকে পূর্বাচল শেখ হাসিনা স্টেডিয়ামের পাশে নির্জন এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে ১ নম্বর সেক্টরের মসজিদে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ উদ্ধার করে উত্তরার চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভিডিও না মুছলে গলাচিপায় সাংবাদিকতা করতে দেব না: যুবদল কর্মীর হুমকি

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপায় সংখ্যালঘু এক পরিবারকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেছেন স্থানীয় যুবদল কর্মী মেহেদী

সিরাজগঞ্জে সেচ প্রকল্পের জমি নিয়ে সংঘর্ষে বিএনপি কর্মী আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেচ প্রকল্পের জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষে আলম প্রামানিক (৫৫) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় অন্তত

ছাত্রলীগ ভেবে জামায়াত নেতার মাছ লুটে নেন বিএনপি কর্মী, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: যশোরের মনিরামপুরে জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যের ঘেরের মাছ

সিরাজগঞ্জ এনায়েতপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ব্লক তৈরিতে অনিয়ম

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর উপজেলার পাঁচিল পর্যন্ত যমুনা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে ব্লক তৈরিতে নিম্নমানের পাথর, বালু ও স্লপিং এ নিম্নমানের

হাটিকুমরুল গোলচত্বরে বেপোরোয়া চাঁদাবাজ চক্র নারীকে শ্লীলতাহানি, থানায় অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় (১৬ ই জুন) সোমবার দুপুরে ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় চাঁদাবাজচক্রের দুই সদস্য দ্বারা এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটে।

চাঁদার দাবিতে রাজবাড়ী সদর হাসপাতালের লিফট স্থাপনে বাধা

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে লিফট স্থাপনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।