রিকশায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালালেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা কাফরুলের পথে পথে ঘুরে মানুষের কাছে যাচ্ছেন।

বুধবার (২৫ জুন) বিকেলে রাজধানীর কাফরুলে রিকশায় চড়ে বিভিন্ন এলাকায় মানুষের কাছে যান তিনি। পরে কাফরুল থানা জামায়াত আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির।

পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসনের শৃঙ্খল ছিঁড়ে ফ্যাসিবাদমুক্ত হয়েছি। এই বিপ্লবের যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় বীর’ হিসেবে মর্যাদা প্রদান করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই যা বিশ্বনবীর (সা.) আদর্শে পরিচালিত হবে। যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলেই শান্তি ও কল্যাণ অর্জন সম্ভব।’

জামায়াত আমির আরও বলেন, ‘আল্লাহর বিধান বাস্তবায়ন করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; বরং এটি প্রত্যেক মোমিনের ওপর ফরজ। কোরআন-সুন্নাহর আলোকে জীবন গঠন করলেই দুনিয়া ও আখেরাতে মুক্তি সম্ভব। আমাদের দায়িত্ব হলো এ বিধান প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে ময়দানে নামা।’

তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার এবং দলমত নির্বিশেষে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে সকলকে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান জানান।

রিকশায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালালেন জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে দুই হাজারের বেশি মানুষ রাজপথে রক্ত দিয়েছেন, অনেকে পঙ্গুত্ববরণ করেছেন। অনেক এতিমের ভরণপোষণের দায়িত্বও আমরা নিয়েছি। এ আন্দোলনের ফসল ঘরে তুলতে হলে সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

থানা আমির অধ্যাপক আনোয়ারুল করিমের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, সদস্য মো. শহীদুল্লাহ, আলাউদ্দিন ও তুহিন রেজা তুহিন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ দুজন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি ২নম্বর ব্রিজের কাছে রোববার (২৩ মার্চ) সকালে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুই

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাত ১০টার পর উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর

সিরাজগঞ্জ -৪ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া, সলঙ্গা আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,

হামলা-সংঘর্ষের মধ্যে সেনা নিরাপত্তায় সরিয়ে নেওয়া হলো এনসিপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে আবারও হামলার ঘটনায় চরম উত্তেজনার মধ্যেই সেনাবাহিনীর সাঁজোয়া যান (এপিসি) ব্যবহার করে গোপালগঞ্জ ত্যাগ করেন দলের