রিং আইডির ব্যাংক হিসাব তলব

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ট্রিমকারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকলে, তাও জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে রিং আইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিং আইডি বিডি লিমিটেডের নামে ব্যাংক হিসাব থাকলে, তা জানাতে বলা হয়েছে।
এদিকে রিং আইডি ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের ৫৭ নম্বর বাড়ি। আর রিং আইডি বিডির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার। গত ২২ সেপ্টেম্বর রিং আইডির প্রতারণা বিষয়ে ‘ঘণ্টা বাজছে আরেক বড় প্রতারণার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কানাডা প্রবাসী বাংলাদেশি শরিফ ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি রিং আইডির প্রতিষ্ঠাতা। অর্থের বিনিময়ে এজেন্ট ও ব্র্যান্ড প্রোমোটার নামে সদস্য বানিয়ে এরইমধ্যে এক হাজার ৮০ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

বিএফআইইউর চিঠিতে, টিকটক, স্ট্রিমকার ছাড়াও আরও চারটি অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এসব অ্যাপ হলো, তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টারস। অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে, সেসব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে বলা হয়েছে। অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের একটিরও অফিসের ঠিকানা পায়নি বাংলাদেশ ব্যাংক।আরও ১৫ ব্যাংক হিসাবের তথ্য তলব:সংকল্প ট্রাস্টসহ আট প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠান সংশ্নিষ্ট সাত ব্যক্তির ব্যাংক হিসাবও তলব করেছে বিএফআইইউ। প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, বেসরকারি সংস্থা সংকল্প ট্রাস্ট, সংকল্প ট্রাস্ট স্টাফ সিকিউরিটি ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ প্রভিডেন্ট ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ জেনারেল ফান্ড, সংকল্প ট্রাস্ট এলনাহ প্রজেক্ট, টাফুন ট্রাস্ট এবং আমিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা। এছাড়া এসব প্রতিষ্ঠান সংশ্নিষ্ট সাত ব্যক্তি হলেন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, মনিরুজ্জামান হিরু, আব্দুর রহিম, মিসেস তাছলিমা ও সাইফুল ইসলাম।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, অভিযানে গিয়ে পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে ছাত্রদলের এক নেতার কাছে বিদেশি পিস্তল রয়েছে এমন খবরে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে অস্ত্রসহ ছাত্রদল নেতাকে আটকের পর পুলিশ সদস্যদের

ইরানি হামলার পর দুবাইয়ে সম্পদ রাখা বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দুবাইয়ের বিলাসবহুল

প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, বিএনপি গণভোটের সুপারিশে দ্বিমত জানালেও জামায়াত রাজি

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের সুপারিশে একমত জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তের পরিবর্তে এনসিসির মাধ্যমে নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে

আর্থিক সংকটে চেম্বার বিক্রি করে মামলা চালাচ্ছেন কারাবন্দী সাবেক বিচারপতি মানিক

ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে হাজিরা দিতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আনা হয় আপিল বিভাগের

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা

ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে মধ্যরাতে উত্তাল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে এগারোটায় মশাল হাতে