রাস্তা থেকে ৭ হাজার এনআইডি কার্ড উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৭ হাজার জাতীয় পরিচয় উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ড মধ্যম বাটাখালী রাস্তা থেকে এসব এনআইডি কার্ড উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রাস্তায় বিভিন্ন নারী-পুরুষের এনআইডি কার্ড দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া সেনাবাহিনীর একটি টিম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় ৭ হাজার পরিচয়পত্র রাস্তায় পড়ে ছিল বলে জানান তারা। তাদের ধারণা, এসব এনআইডি বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাফুজুল ইসলাম বলেন, ‘এ সব কার্ড পরিত্যক্ত। কার্ডগুলো ২০১৭ সালের। কীভাবে পরিচয়পত্র গুলো অফিসের বাইরে এসেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিজিবিতে যোগ দিলেন ফেলানীর ভাই 

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) চাকরিতে যোগ দিয়েছেন। গত ২৩

সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সূত্রাপুরের কাগজিটোলা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর চাপ, বেড ও ওষুধ সংকটে রোগীরা

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডায়রিয়া ওয়ার্ডের মাত্র ২০টি বেডের বিপরীতে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৮৩ জন রোগী। ফলে বেড

তাড়াশে পিতৃসম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি পেলেন শামসুজ্জোহা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সুগনা ইউনিয়নের লালুয়া মাঝিড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পিতৃসম্পত্তি রক্ষায় জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ

চাঁদা না পেয়ে ধর্ষণচেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় চাঁদা না পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা ফারুক হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই)

থার্ড টার্মিনাল উদ্বোধনে বিলম্ব: অপারেটর নিয়োগ না হওয়ায় অলস ২১ হাজার কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২১ হাজার ১৩৯ কোটি টাকা। আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে নির্মিত দৃষ্টিনন্দন এই টার্মিনাল এখন