রাষ্ট্রের কাঠামো শক্তিশালী করতে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী করতে হবে: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এই লক্ষ্য অর্জনে ডাকসুর পক্ষ থেকে শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণা বা ক্যাম্পেইন শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদি হল (শেখ মুজিবুর রহমান হল) অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির বিষয় ছিল ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’।

সাদিক কায়েম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান, এই সংস্কারের পথে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। অতীতে সংস্কারের পথে বাধা দেওয়ার কারণেই অনেক দল নিজেরা জুলুমের শিকার হয়েছে। সাময়িক ভুলের জন্য তারা যেন পুনরায় সেই পথে না হাঁটে।’ তিনি স্মরণ করিয়ে দেন, জুলাইয়ের শহীদেরা রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্যই জীবন দিয়েছেন এবং প্রায় ৪০ হাজার ভাই-বোন তাদের অঙ্গ হারিয়েছেন। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

ডাকসু ভিপি আরও বলেন, এই গণভোটের মাধ্যমেই আগামী ৫০ বছরের বাংলাদেশের রাষ্ট্রের রূপরেখা নির্ধারিত হবে। তাই সবাইকে কর্মসূচিভিত্তিক প্রচারণায় যুক্ত হতে হবে। তিনি উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল ‘না’ ভোট দেওয়ার জন্য প্রচারণা চালাচ্ছে, যা মূলত তাদের নিজেদেরই ক্ষতি করবে। তাই জাতীয় ঐকমত্য গড়ে তুলে বিপুল ব্যবধানে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সাদিক কায়েম বলেন, যারা পেশিশক্তির রাজনীতি, মাফিয়াতন্ত্র বা চাঁদাবাজি ফিরিয়ে আনতে চায়, তারা যে দলেরই হোক না কেন, তাদের ‘লাল কার্ড’ দেখাতে হবে। প্রার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও তরুণদের ক্ষমতায়ন নিয়ে অবস্থান স্পষ্ট করার ওপর জোর দেন তিনি।

তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের চার কোটি তরুণ এখনো ভোট দিতে পারেনি। তরুণরা যেদিকে যাবে, বিজয় সেদিকেই হবে। তাই তরুণদের অবজ্ঞা করা মানেই নিজেদের ক্ষতি ডেকে আনা। একই সঙ্গে তিনি ক্যাম্পাসে লেজুড়বৃত্তি ও দখলদারিত্বের রাজনীতির অবসান ঘটিয়ে মেধাভিত্তিক ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দেন।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, জুলাই বিপ্লব তরুণরাই ঘটিয়েছে। তাই ২০২৬ সালের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে। সেখানে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কারচুপি বরদাশত করা হবে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ আবার পথ হারাবে।

পরিশেষে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাদিক কায়েম।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: আগামী ফেব্রুয়ারিতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি পাকিস্তানি কোনো মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে উল্লেখ

জামায়াত ক্ষমতায় গেলে ভাতা নয় যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করবো- ডাঃ শফিকুর রহমান 

জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মজলুম সংগঠন। মাওলানা রফিকুল ইসলাম খান একজন মজলুম ব্যক্তি। স্বৈরাচারী সরকারের

ইশরাকের মেয়র পদ নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ দেওয়া হবে কিনা, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয়। সোমবার

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার