রাষ্ট্রযন্ত্র সাংবাদিকদের সাথে সবসময় তামাশা করে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ১ মে ২০২৫: জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজধানী ঢাকাসহ সারাদেশে শোভাযাত্রা করেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে রাষ্ট্রের অবহেলা ও অবজ্ঞার তীব্র সমালোচনা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএমএসএফ-এর সাবেক সভাপতি মুসা মোরশেদ এবং প্রধান বক্তা ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “রাষ্ট্রযন্ত্র সবসময় সাংবাদিকদের সঙ্গে তামাশা করে। সরকারেরা সাংবাদিকদের সামনে শুধু মুলা ঝুলিয়ে গেছে। সাত বছর ধরে তালিকা প্রণয়নের কথা বলে কিছুই করেনি।”

তিনি আরও বলেন, “দেশে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশসহ অগণিত সপ্তাহ রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও সাংবাদিকদের জন্য রাষ্ট্র এখনো ‘গণমাধ্যম সপ্তাহ’ স্বীকৃতি দেয়নি, যা লজ্জাজনক।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএমএসএফ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর ও জেলা শাখার প্রতিনিধিরা। বক্তারা বলেন, সাংবাদিকরা যখন নিজেদের ন্যায্য অধিকার আদায়ে মাঠে নামতে বাধ্য হন, তখন তা রাষ্ট্রের জন্যই দুঃখজনক।

২০১৭ সাল থেকে ১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন করছে বিএমএসএফ। এবছর ৯ম বারের মতো সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে-ব্যানার-ফেস্টুন টানানো, লিফলেট বিতরণ, শোভাযাত্রা, প্রীতি ফুটবল ম্যাচ, প্রশিক্ষণ কর্মশালা, মিট দ্য প্রেস, আন্তঃযোগাযোগ কার্যক্রম এবং ৭ মে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশন উদ্বোধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া করটিয়া’ নামক রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজধানীতে হাতুড়িপেটা করে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকায় পারিবারিক কলহের জেরে মাকসুদা খানম (২৬)। নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত

গাজায় ত্রাণকেন্দ্রেই মৃত্যুফাঁদ, ‘ক্ষুধাকে অস্ত্র বানিয়ে’ চালানো হচ্ছে গণহত্যা

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ৩৬০ দিন ধরে ইসরায়েলের চলমান হামলা ও অবরোধ ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। শুধু বিমান ও স্থল হামলাই নয়,

সিরাজগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজার গাছ উদ্ধার, যুবদল নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় বসতবাড়ির আঙিনায় গাঁজার গাছ চাষের অভিযোগে মাহবুবুর রহমান (৪৫) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত

আয়নাঘর ঘুরে দেখে ফেসবুকে যা লিখলেন ভারতীয় সাংবাদিক

ঠিকানা টিভি ডট প্রেস: রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা এবং ভুক্তভোগীদের পরিবারের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে আকস্মিক আগুনের এ ঘটনা