রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সাবেক আইজিপি বেনজীর: পুলিশ অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। তিনি রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

শুক্রবার অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর সই করা এক বিবৃতিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণ ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে জনবান্ধব বাহিনী গঠনে পুলিশ সদস্যরা কাজ করছেন। যেসব সদস্য গণহত্যাসহ ক্ষমতাচ্যুত সরকারের আজ্ঞাবহ ছিলেন, দেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে।’

সম্প্রতি সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতাচ্যুত সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। বাহিনী সম্পর্কে তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে, যা পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে।

এ বক্তব্যটি পুলিশ বাহিনী ও এর সদস্যদের পেশাদারিত্বকে ক্ষুণ্ণ করেছে বলে মনে করে অ্যাসোসিয়েশন। সংস্থাটি জানায়, এ ধরনের সভায় অংশ নেওয়া এবং বক্তব্য দেওয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের শামিল। ব্যক্তির দায়ভার কখনও কোনো বাহিনী বহন করে না।

বিবৃতিতে আরও বলা হয়, ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত গণহত্যা, হাজার কোটি টাকার দুর্নীতি ও দুদকের একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি। এমন একজন ব্যক্তির রাষ্ট্রবিরোধী কাজে অন্যরা মর্মাহত এবং ক্ষুব্ধ। তার এমন কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে

আদানিকে ৪ হাজার কোটি, চুক্তি নিয়ে বাড়ছে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সরকারের কাছ থেকে চলতি সপ্তাহে ৩ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। একই সময়ে ভারতের আদানি পাওয়ারকে বকেয়া