রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান: লালু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি)। বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লালু বলেন, আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এ জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন তার বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। জনসভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি নেতার বাড়ি থেকে ইয়াবা ও ১৯ লাখ টাকা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান নগদ টাকা ও ইয়াবা বড়ি উদ্ধার

দেশের পথে প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে ব্যাঙ্কক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার স্থানীয় সময় রাত

জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। বুধবার

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে

আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

ঠিকানা টিভি ডট প্রেস: এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে পারেননি তিনি। কিন্তু সাংবাদিক হওয়ার ইচ্ছে