রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে যাওয়া ভালো।

শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিপ্লবের সার্টিফিকেট রাষ্ট্রপতির থেকে নেওয়া মানে ছোট হাসিনার কাছ থেকে নেওয়া। একজন মুক্তিযোদ্ধাকেও যদি বলেন রাষ্ট্রপতির থেকে সার্টিফিকেট নিতে হবে- তাকে রাজি করাতে পারবেন না।,

তিনি আরও বলেন, ‘বিএনপি বলে আমরা জামায়াত, আবার জামায়াত বলে আমরা বিএনপি- তার মানে আমরা ঠিক পথেই আছি। একসময় ডানপন্থিরা আমাদের বামপন্থি বলত, আবার বামপন্থিরা বলতো আমরা ডানপন্থি। এর মানে আমরা মধ্যপন্থায় আছি। আমরা বিএনপি নই, জামায়াতও নই।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আমরা আমাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে যাইনি। জোটে কাকে নেব তা আমরা ঠিক করব- যারা সংস্কার, ইনস্টিটিউশনাল ইনফরমেশন এবং কনস্টিটিউশন রিফর্মেশনের পক্ষে থাকবে, তারাই আমাদের সঙ্গে থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের সংস্কারের পক্ষে যারা, আমরা তাদের সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ব।

‘জুলাই সার্টিফিকেট’ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে তো জুলাই সনদে স্বাক্ষর করছেন। আগে আমরা বলেছিলাম, আগে দেখাতে হবে- তারপর আমরা সই করব কি না ঠিক করব। তখন আমাদের বিরোধিতা করা হয়েছিল, এখন তারাই আমাদের পথে আসছে। জরিনার কথা বলে সকিনার স্বাক্ষর দেয়- এভাবে হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বরিশাল বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত। সভায় সভাপতিত্ব করেন এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও পটুয়াখালী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। এছাড়া জেলার বিভিন্ন নেতারা সভায় উপস্থিত ছিলেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের চার সমুদ্র বন্দর–চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়াবিদ মো. ওমর

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু

সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা

বৃহস্পতিবার জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে আট দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল। আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয়

রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দলগুলোর বিদেশি শাখা দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত

গুমের মামলায় ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধানসহ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের সাবেক ২৮ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি