রাশিয়ার স্বীকৃতি: প্রথমবার তালেবান সরকারকে আন্তর্জাতিক বৈধতা

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতিতে বড় এক মোড় নিয়েছে আফগানিস্তান। বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান শাসিত আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া। শুক্রবার (৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মূলত তালেবান সরকারের নিয়োগকৃত রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে এই স্বীকৃতি দেওয়া হয়েছে, যা আন্তর্জাতিকভাবে তালেবান সরকারের বৈধতার প্রথম বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে “সাহসী পদক্ষেপ” হিসেবে অভিহিত করে বলেন, “রাশিয়া সকলের আগে এগিয়ে এসে অন্যদের জন্য একটি উদাহরণ সৃষ্টি করল।”

তবে এখনো জাতিসংঘ বা কোনো প্রধান পশ্চিমা শক্তি তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বরং, যুক্তরাষ্ট্র তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করে রেখেছে, যার ফলে দেশটির আর্থিক ব্যবস্থা কার্যত আন্তর্জাতিক লেনদেন থেকে বিচ্ছিন্ন।

রাশিয়ার এ সিদ্ধান্ত হঠাৎ আসেনি। ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর রাশিয়া যুক্তরাষ্ট্রের কৌশলগত ব্যর্থতা হিসেবে ঘটনাটিকে ব্যাখ্যা করে এবং তালেবান প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেয়। এরপর ২০২২ ও ২০২৪ সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে অংশ নেন। ২০২৩ সালে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মস্কোয় বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

২০২৪ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী মিত্র” বলেন এবং এপ্রিল মাসে রাশিয়ার সুপ্রিম কোর্ট তাদের ‘সন্ত্রাসী সংগঠন’ তালিকা থেকে বাদ দেয়। উল্লেখ্য, ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল রাশিয়া।

বর্তমানে রাশিয়া আফগানিস্তানকে আইএসআইএস মোকাবিলায় একটি কৌশলগত মিত্র এবং গ্যাস পরিবহনের ট্রানজিট হাব হিসেবে দেখছে। কাবুলে রুশ বাণিজ্যিক কার্যালয় খোলার পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কাজ করছে মস্কো।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই স্বীকৃতি আন্তর্জাতিক পরিসরে তালেবান সরকারের অবস্থান শক্তিশালী করতে পারে এবং অন্য দেশগুলোকেও একই পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতে পারে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতার ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন না পেলেও বিএনপির দুই নেতা দলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফরম সংগ্রহকারী নেতারা হলেন

সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য দিয়ে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

যুক্তরাষ্ট্রে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি পাকিস্তান সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে,

বাংলাদেশে চালু গুগল পে, প্রথম ধাপে সুবিধা পাবেন সিটি ব্যাংকের গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো গুগলের মোবাইল পেমেন্ট ও ডিজিটাল ওয়ালেট সেবা গুগল পে। প্রাথমিকভাবে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা এই