রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় রাশিয়ার তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং মূল্য স্থিতিশীল করতে মার্কিন ট্রেজারি বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, গত ১২ মার্চের মধ্যে জাহাজে তোলা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রি ও সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে সীমিত পরিসরে রুশ জ্বালানি পণ্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের পথ খুলে গেল।

ইরান সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। বিশ্বের মোট জ্বালানি তেলের ২০ শতাংশ এ সমুদ্রপথে পরিবহন করা হয়। এ পদক্ষেপের ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা উদ্বেগ বাড়ায়।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা এবং বাজারে সরবরাহ বাড়ানোর স্বল্পমেয়াদী কৌশল হিসেবে এ পদক্ষেপকে বর্ণনা করেন তিনি।

যুক্তরাষ্ট্র ২০২২ সালে ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার তেল খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে বর্তমান পরিস্থিতিতে মার্কিন প্রশাসন নীতিতে সাময়িক নমনীয়তা দেখালেও সংশ্লিষ্টরা মনে করছেন, হরমুজ প্রণালি পরিস্থিতির উন্নতি এবং বাজারে স্থিতিশীলতা ফিরে এলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্থায়ী ক্যাম্পাস দাবীতে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারির নিজস্ব জমিতে অবিলম্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবীতে ৫ শতাধিক শিক্ষার্থী বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি,

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু

এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী বিশ্ব উরস শরিফ শুরু

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব জাকের মঞ্জিলের মহামহিম প্রতিষ্ঠতা বিশ্ব ওলি হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরিফ শুরু হয়েছে। সাম্য, শান্তি

সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।